Tuesday , 30 August 2022 | [bangla_date]

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থীদের পরিচিতি সভা

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪২৯ বাংলা সনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২টায় আইনজীবী সমিতির নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান এ্যাডভোকেট সরোজ গোপাল রায়।
নির্বাচন কমিশনার এ্যাডভোকেট মোঃ খাদেমুল ইসলাম ও এ্যাডভোকেট মোঃ রইস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনিত প্যানেলের সভাপতি প্রার্থী ও সমিতির বর্তমান সভাপতি মোঃ একরামুল আমিন, সাধারণ সম্পাদক প্রার্থী সমিতির বর্তমান মোঃ তহিদুল হক সরকার, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী হাজী মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রার্থী সারওয়ার আহমেদ বাবু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনিত ঐক্যজোট সমর্থিত সভাপতি প্রার্থী মোঃ আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক প্রার্থী মোল­া মোঃ সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে প্রার্থীরা নিজ নিজ প্যানেলের পক্ষে ভোট প্রদানের জন্য আইনজীবীদের প্রতি আহবান জানান।
পরিচিতি সভায় বক্তারা বলেন, সকল দ্বিধা-দ্বন্দ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। আর সবাই ঐক্যবদ্ধ হলে আইনজীবীদের সকল সমস্যা সমাধান সম্ভব। সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।
সভায় একজন বক্তা বলেন, সমিতির প্রত্যেক আইনজীবী নেতৃত্ব দেয়ার যোগ্যতা রাখেন। তাই একই ব্যক্তিকে বার বার ভোট নির্বাচিত না করে নতুনদের সুযোগ দিলে সবাই যোগ্যতার স্বাক্ষর রাখতে পারবেন।
আলোচনা শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৩টি প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। এবারে ৩টি প্যানের থেকে মোট ৩৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, আগামী ৩ সেপ্টেম্বর শনিবার জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সর্বমোট ৫৩৯ জন ভোটার আইনজীবী ভোট প্রদান করবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ভূমিদস্যুদের তান্ডবে নির্যাতিত আদিবাসী বাবুল মূরমুর পরিবার দিশেহারা

ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজে শিক্ষক ও কর্মচারির বিদায় সংবর্ধনা

বীরগঞ্জে কাবিটার সিসি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

পঞ্চগড়ে পুলিশের উদ্যোগে চক্ষু ক্যাম্পে বিনামূল্যে ২শ চক্ষু রোগির চিকিৎসা প্রদান

দিনাজপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

গাওসুল আযম কলেজর নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পাখিদের অভয়ারন্য দিনাজপুরের খানসামা উপজেলার চেয়ারম্যানবাড়ি এলাকা

ঠাকুরগাঁওয়ে সন্তানের সামনে মা কে ধর্ষন মামলায় তান্ত্রিক প্রকাশ ঝোল আটক

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মটর সাইকেল আরোহী নিহত, আহত-০১

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর ২০২৪-২৫ সেশনে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ