Wednesday , 10 August 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে এক যুবক (৩০) নিহত

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও সদরের রোড রেল স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে কাটা গিয়ে এক যুবক নিহত হয়েছে। নিউজ লিখা পর্যন্ত ঐ যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি। বুধবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার সময় রোড রেলওয়ে স্টেশনে এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে। এই বিষয়টি নিশ্চিত করেছেন রোড রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম। স্টেশন মাস্টার বলেন, দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের প্লাটফর্মে থামার আগেই চলন্ত অবস্থায় ট্রেন থেকে নামতে গেলে লাইনের ভেতর ঢুকে যায় ঐ যুবক। ঘটনাস্থলে কাটা পড়ে তার মৃত্যু হয়। পরে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে লাইন থেকে লাশ উদ্ধার করে। এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতের আনুমানিক বয়স ৩০ /৩২ হতে পারে। এ বিষয়ে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরবর্তী ব্যবস্থা নিবেন বলে জানান, তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

বীরগঞ্জে অভিমান করে চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রী গলায় ফাঁস আত্মহত্যা

বিশ্বসেরা ১০ গ্রিন পোশাক কারখানার প্রথম ৭টিই বাংলাদেশের

শ্রীলঙ্কাকে ১২ গোল দিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে দিনাজপুরে কর্মশালা

কোয়ান্টাম দিনাজপুর সেলের উদ্যোগে “টোটাল ফিটনেস ডে” পালিত

বিরামপুর প্রেসক্লাবের আয়োজনে ইউএনওর বিদায় ও এসিল্যান্ডের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে বকনা জাতের গরু বিতরণ

ঠাকুরগাঁওয়ে শীতে বোরোর বীজতলা রক্ষায় পরামর্শ দিলেন –কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ

পীরগঞ্জের হাটপাড়ায় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন