Monday , 8 August 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন

মোঃ মজিবর রহমান শেখ,,
না না আয়োজনের মধ্য দিয়ে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগরওয়ালার সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়াল, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ারা চৌধুরী, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মুজিদ আপেল, আরএসডিও নির্বাহী পরিচাল ইকলিমা খাতুন মিনা, রমা ঘোষ, দিপালী রানী রায় সহ অন্যান্যরা। এ সময় ঠাকুরগাঁও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রৌপতি দেবী আগরওয়াল বলেন , টুঙ্গীপাড়ার সন্তান শেখ মুজিব দীর্ঘ আপোষহীন লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ধীরে ধীরে শুধুমাত্র বাঙালি জাতির পিতাই নন, বিশ্ব বরেণ্য রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন, তার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাঁরই সহধর্মিনী, মহিয়সী নারী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবনে ছায়ার মতো অনুসরণ করে তাঁর প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে অফূরান প্রেরণার উৎস হয়েছিলেন বেগম মুজিব। বাঙালি জাতির মুক্তি সনদ ছয়-দফা ঘোষণার পর বঙ্গবন্ধু যখন বারে বারে পাকিস্তানি শাসকদের হাতে বন্দি জীবন-যাপন করছিলেন, তখন দলের সর্বস্তরের নেতাকর্মীরা তার কাছে ছুটে আসতেন, তিনি তাদেরকে বঙ্গবন্ধুর বিভিন্ন দিক-নির্দেশনা পৌঁছে দিতেন এবং লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগাতেন।
সভার বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতু নেছা মুজিবের জীবনী নিয়ে আলোচনা করা হয়। আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা, ঠাকুরগাঁও সদর উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সদস্যরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু কন্যা দেশেই সকল ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন ——হুইপ ইকবালুর রহিম এমপি

জাতীয় পর্যায়ে ২য় স্থান অর্জন করল বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স

হাবিপ্রবিতে শোকাবহ আগস্ট উপলক্ষ্যে প্রগতিশীল শিক্ষক ফোরাম কর্তৃক আলোচনা সভা

বোদায় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ত্রিবার্ষিক সম্মেলন

দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বখতিয়ার আহমেদ কচির আয়োজনে কর্মসূচি অনুষ্ঠিত

বীরগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

বীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে বাইসাইকেল বিতরণ

বীরগঞ্জে মশাল মিছিল অনুষ্ঠিত

বোচাগঞ্জে জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা করেছে উপজেলা প্রশাসন

বোচাগঞ্জে নিত্যপণ্যের বাজার দর উর্দ্ধগতি রোধে মনিটরিং কমিটির সাথে মতবিনিময় সভা