Saturday , 13 August 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ’র অতর্কিত গুলিবর্ষণে এলাকাবাসী আতঙ্ককিত

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া বিজিবি কোম্পানির সদর দফতরের কোটপাড়া সীমান্তের ওপারে ভারতীয় উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার ভেলাগাছি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যদের অতর্কিত গুলিবর্ষণে সীমান্ত এলাকার কয়েকটি গ্রামের মানুষ আতঙ্ককিত হয়ে নিরাপদ স্থানে ছুটে গিয়ে আশ্রয় নেয়। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া বিজিবি কোম্পানি সদর দফতর ক্যাম্পের কোটপাড়া সীমান্তের ৩৮৩ মেইন পিলারের ৩ সাব পিলারের কাছে ১৩ আগষ্ট শনিবার দিবাগত রাত ২টায় কোনো কারণ ছাড়াই ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত ভেলাগাছি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা বাংলাদেশের দিকে লক্ষ করে অতর্কিতভাবে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এতে সীমান্ত এলাকার ঠগবস্তি, কোটপাড়া সহ কয়েকটি গ্রামের মানুষ আতঙ্ককিত হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। এ ব্যাপারে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধীনে পাড়িয়া বিজিবি কোম্পানির সদর দফতর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান মিজানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সংযোগ পাওয়া যায়নি। এলাকাবাসীর কাছে খোঁজ নিয়ে জানা গেছে, ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত ভেলাগাছি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা কোনো কারণ ছাড়াই ১৩ আগষ্ট শনিবার দিবাগত রাত ২টায় বাংলাদেশের দিকে লক্ষ করে অতর্কিতভাবে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ নিয়ে সীমান্তবাসীরা আতঙ্কের মধ্যে রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ের হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট দুরিকরণের দাবিতে অনশন পানি পান করিয়ে অনশন ভাঙ্গালেন জেলা প্রশাসক

রাণীশংকৈলে দবিরুল ইসলাম নামের দুই ব্যাক্তির একইদিনে মৃত্যু

রাণীশংকৈলে সড়ক দূ,র্ঘট,নায় প্রা,ণ হারালেন কাঠমিস্ত্রি

শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার শিক্ষার্থীরা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

খানসামায় ১২০ পরিবারের ৩০ বিঘা জমির ধান নষ্ট করল প্রতিপক্ষ

বিরলে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্ণামেন্ট’র  চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ

বিরলে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্ণামেন্ট’র চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের নিহত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব ভার গ্রহন !

বোদায় দুষন ও দুর্গন্ধ মুক্ত পরিবেশের শিক্ষার্থীদের চলাচলের দাবীতে মানববন্ধন স্মারকলিপি

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান