Tuesday , 16 August 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে হরিপুরে আশ্রয়ণ প্রকল্পের ৩২ ঘরের মধ্যে ২৬টি তালাবদ্ধ

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার হরিপুরে ভূমিহীনদের জন্য সরকারের আশ্রয়ণ প্রকল্পের ৩২টি ঘরের মধ্যে ২৬টিই তালাবদ্ধ থাকে। এসব ঘরে তারা কেউ থাকেন না। যারা ঘর পেয়েছেন তাদের অনেকে বিত্তবান। তাদের নিজস্ব জমি ও বাড়ি আছে। প্রকৃত দরিদ্র ভূমিহীনরা ঘর পাননি এবং টাকা লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবর রহমান বলেন, অনিয়মের অভিযোগ পেয়েছি। হরিপুর উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি তদন্ত করতে বলেছি। সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। হরিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকিবুজ্জামান বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঘর দেওয়ার কথা বলে অর্থ লেনদেনের কথা শুনেছি। ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবগত করেছি। ইউপি চেয়ারম্যান ও বকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের বলেন, টাকা নেওয়ার বিষয়টি সঠিক নয়। আমি কারও কাছ থেকে অর্থ নিইনি। জানা যায়, হরিপুর উপজেলার ৩ নং– বকুয়া ইউনিয়নে গোয়ালদিঘি গ্রামে ভূমিহীনদের জন্য সরকারের আশ্রয়ণ প্রকল্পে প্রথম ধাপে ২৬ ও দ্বিতীয় ধাপে ৬ টি ঘর বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ উঠেছে, ৩২টি ঘরের মধ্যে ২৬টি ঘরই দেওয়া হয়েছে সচ্ছল ব্যক্তিদের। প্রকৃত ভূমিহীনদের কাছে টাকা নিয়েও দেওয়া হচ্ছে না ঘর। ভুক্তভোগীরা প্রতিদিন চেয়ারম্যানের বাড়ি, ভূমি অফিস ও ইউএনওর অফিসে ধরনা দিচ্ছেন। এ বিষয়ে গত ২৬ জুলাই মানিক নামের এক ভুক্তভোগী টাকা নেওয়ার বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী আনোয়ার, মানিক সহ আরও অনেকেই অভিযোগ করে বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার কথা বলে স্থানীয় চেয়ারম্যান ও তার লোক আমাদের কাছে প্রতি ঘরের জন্য ৭০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত নেন। কিন্তু আজও আমরা ঘর বুঝে পেলাম না। ঋণ ও গরু-ছাগল বিক্রি করে টাকা দিয়েছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ভোগান্তি যেন কাটছেই না দিনাজপুর পৌর নাগরিকদের

জেলা ট্রাক ট্রাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনের লক্ষ্যে উপ-কমিটির সভা

আন্দোলনের মাধ্যামে ফ্যাসিবাদ সরকারকে বিদায় করতে হবে -মির্জা ফখরুল ।। বিস্তারিত জানতে টাচ্ করুন

পীরগঞ্জে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

৮-এর ঘরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দূর্ভোগে নিম্ন আয়ের মানুষ, তীব্রতা বাড়ার সম্ভাবনা

রাণীশংকৈলে বিএনপি নেতার হাতে হেনস্থার স্বীকার গনঅধিকার পরিষদ নেতা

চিরিরবন্দরে ভোক্তা অধিকার বিষয়ক সেমিনার

দিনাজপুর সদর উপজেলায় হাইস্কুল ও মাদ্রাসা পর্যায়ে  ইউজিডিপি এর মাধ্যমে ৪৮৮ জোড়া বেঞ্চ বিতরণ

দিনাজপুর সদর উপজেলায় হাইস্কুল ও মাদ্রাসা পর্যায়ে ইউজিডিপি এর মাধ্যমে ৪৮৮ জোড়া বেঞ্চ বিতরণ

আটোয়ারীতে শীতার্ত মানুষের মাঝে ১৮ বিজিবি’র কম্বল বিতরণ

বীরগঞ্জে অসহায় হতদরিদ্র শিশুদের মাঝে কম্বল বিতরণ