Monday , 1 August 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের রোডের আনন্দ বেকারীতে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও পৌর শহরের রোড আনন্দ ব্রেড এন্ড কনফেকশনারীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ১ আগস্ট রোববার ভোরে রোড বাজারের উজ্জল টাওয়ারের ঐ দোকানে এ দুর্ঘটনা ঘটে। এতে দোকানের প্রায় সব মালামাল ভষ্মিভুত হয়। জানা যায়, শনিবার রাত সাড়ে ১২ টায় দোকান বন্ধ করে চলে যান দোকানের মালিক আলতাফুর রহমান। পরদিন সকাল ৬টায় পাশ্ববর্তী দোকানের কর্মচারী হারুন মোবাইলে জানায় তার দোকানে আগুন লেগেছে। তিনি তাৎক্ষনিক দোকানে এসে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান। ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নেভায়।
দোকানের মারিক মো: আলতাফুর রহমান বলেন কিভাবে আগুন লেগেছে সেটা বুঝতে পারিনি তবে আগুনে দোকানের র‌্যাক, আইপিএস, ফ্যান, সিসি ক্যামেরা, ফ্রিজসহ প্রায় সব মালামাল পুরে যায়। এতে আমার কমপক্ষে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
এ ব্যাপারে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ –সহকারী পরিচালক মো: ফরহাদ হোসেন জানান, ঐ দোকানে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে আনুমানিক ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অ্যাম্বুলেন্স ভাড়া না থাকায় – ১১০ কিলোমিটার রিকশায় নিয়ে আসা শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন রংপুর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে নৈশ্যকোচ চাপায় পথচারী নিহত

নিখোঁজের একদিন পর রাণীশংকৈলে দুই শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা এবং আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার উদ্বোধন

নৌকায় ভোট দেওয়ার ওয়াদা করলেন প্রায় ১০ হাজার নারী

ঠাকুরগাঁওয়ে সদর হাসপাতা‌লের বর্জ্যে সংক্রমণের ঝুঁকি, দূষিত হচ্ছে পরিবেশ

দিনাজপুর সদরের কাশিমপুর স্মার্ট পরিবেশ বান্ধব গ্রামের ঘোষনা

হরিপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

দিনাজপুরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা