Tuesday , 9 August 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে এস.এস.সি ৯৩ ব্যাচের স্বেচ্ছাসেবী বন্ধু সংগঠন “৯৩ ফাউন্ডেশন ঠাকুরগাঁও” এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচী পালিত হয়

মোঃ মজিবর রহমান শেখ,,
৯ আগষ্ট মঙ্গলবার পৌর শহরের বঙ্গবন্ধু সড়কের বলাকা হলের সামনের রাস্তার ডিভাইডারে বিভিন্ন শোভাবর্ধন গাছের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। “চল করি বৃক্ষরোপন, পৃথিবী হবে সৌন্দর্যভূবন, গাছ লাগাই পরিবেশ বাচাই” এই শ্লোগানে ঐ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচীতে অংশ নেন “৯৩ ফাউন্ডেশন ঠাকুরগাঁও” এর সদস্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: ফিরোজ জামান জুয়েল, ডা: মো: মজিদুল ইসলাম সোহেল, সহ: অধ্যাপক মো: আনিছুর রহমান, সহ: অধ্যাপক রাজ নারায়ন রায়, এ্যাড. মো: জাহিদ ইকবাল, সহ: শিক্ষক মো: আবু সারোয়ার জামান, মো: আব্দুল ওয়াহিদ মানিক, সুলতান হাবিব, মনোয়ার হোসেন, ডা: মাহমুদুল হাসান সোহাগ, জবাইদুর, মান্নান, সৈয়দ মাসুদ, মুসাররাৎ জাহান মনি, মুনমুন, নুরনাহার, আব্দুর রশিদ মনা, ইয়ামুল, ডাবলু, অনিক, ফারুক, শহিদুল, রেজাউল, সহ: অধ্যাপক আমিরুল ইসলাম সহ অন্যান্যরা। পৌর শহরের বাসস্ট্যান্ড মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত মাঝের ডিভাইডারের ফাকা অংশে শোভাবর্ধনে ২ শতাধিক গাছের চারা রোপন করেন “৯৩ ফাউন্ডেশন ঠাকুরগাঁও” এর সদস্যরা। এ সময় বন্ধুদের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণের অংশ হিসেবে সংগঠনের সদস্য ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা: ফিরোজ জামান জুয়েলকে একটি ফলজ গাছের চারা বিতরণ করা হয়। রোপনকৃত চারাগুলিতে নিয়মিত পানি, নিরানীসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহের মাধ্যমে পরিচর্যা করা হবে বলে জানান সংগঠনের সদস্যরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্লাবনের বহিস্কারাদেশ প্রত্যাহার

হাবিপ্রবিতে লাইব্রেরি অটোমেশন ও ডিজিটাইজেশন প্রক্রিয়ার উদ্বোধন

দিনাজপুরে বিশ্ব পানি দিবস পালিত

আমি জানি রাণীশংকৈল শান্তি প্রিয় এলাকা তারপরেও সজাগ থাকতে হবে —ডিসি মাহবুবুর রহমান

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

পীরগঞ্জে বিট পুলিশিং ও বীট এলাকার নাম ঘোষণা

ঘোড়াঘাটে ইউএনও রফিকুল ইসলামের সম্মানে বিদায় জনিত সংবর্ধনা

আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীনের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চট্টগ্রাম থেকে দিনাজপুরে ফেরার পথে ছিনতাই ৭ দিনেও হদিস মেলেনি ছিনতাই হওয়া  ১৯ লাখ টাকা মুল্যের পাম ওয়েল তেল

চট্টগ্রাম থেকে দিনাজপুরে ফেরার পথে ছিনতাই ৭ দিনেও হদিস মেলেনি ছিনতাই হওয়া ১৯ লাখ টাকা মুল্যের পাম ওয়েল তেল