Wednesday , 17 August 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মোঃ মজিবর রহমান শেখ,,
সারাদেশে একযোগে সিরিজ বোমাহামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁও জেলায় । ১৭ আগষ্ট বুধবার সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও চৌরাস্তা জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে জেলা ছাত্রলীগের আয়োজনে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়কপ্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজাহার ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হিমুন সরকারের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলাআওয়ামীলীগের সভাপতি ও ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও জেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিপক কুরাম রায়,জেলা আওয়ামীলীগের প্রচার এবং প্রকাশনা সম্পাদক সাবেক ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান রিপন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার সহ জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ সাথে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মী বৃন্দ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট জঙ্গি সৃষ্টির মাধ্যমেসারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলাচেষ্টা করে ছিল। এছাড়া বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশেসন্ত্রাস ও নৈরাজ্যের নরকে পরিণত করেছিল। তাই সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে নেতাকর্মীদের স্বোচ্ছার থেকে শক্ত হাতে দমনে প্রস্তুত থাকার আহবান জানান। ২০০৫ সালের ১৭ আগস্ট একযোগ ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

পঞ্চগড়ে তিন উপজেলায় নির্বাচন শান্তিপূর্ণ ভোট, উপস্থিতি কম

বাংলাবান্ধা স্থলবন্দরে দুইদিন আমদানি-রপ্তানি বন্ধ

নারীর ক্ষমতায়নে নিরলস কাজ করে যাচ্ছে সরকার -রমেশ চন্দ্র সেন

আটোয়ারীতে দৈনিক যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বোচাগঞ্জে সৌখিনতা থেকে দুম্বার খামার

প্রশ্ন ফাঁসের হওয়ায় দিনাজপুর শিক্ষা বোর্ডের চলমান এসএসসির চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত।আটক-৩

ঠাকুরগাঁওয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান

বীরগঞ্জে মাদকসহ নারী গ্রেপ্তার