Saturday , 20 August 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে মারপিটের অভিযোগে মামলা — আটক–২

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও সদর উপজেলার সবদলহাটের সিঙ্গিয়ায় জমি নিয়ে মারপিটের ঘটনায় ২ জন আহত হন। গত ১৩ আগষ্ট মারপিট, চাঁদা দাবি ও ছিনতাইয়ের অভিযোগে ঐ গ্রামের মুসাবউদ্দীন বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি এজাহার জমা করেন। পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামী একই গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে জাকির হোসেন (৫৫) ও একই গ্রামের মঞ্জু ইসলামের ছেলে নুর নবী (২২) কে আটক করে। মামলার বিবরণে জানা যায়, গত শনিবার মুসাবউদ্দীন পৈত্রিক সূত্রে প্রাপ্ত প্রায় ৫০ বছর ধরে ভোগদখলে থাকা জমিতে ধানের ক্ষেত পরিচর্যা করতে যান। এ সময় পুর্ব পরিকল্পিতভাবে একই গ্রামের জাকির হোসেনের নেতৃত্বে একদল দুবৃত্ত ৫ লাখ টাকা চাঁদা দাবি করে মারপিট শুরু করে। এ সময় নগদ টাকা, স্বর্নালংকার লুট করে নারীদের শ্লীলতাহানী ঘটায়। এ মামলায় জাকির হোসেন, নুর নবী সহ মোট ১৭ জনের নাম উল্লেখ্য করা হয়। আসামীরা হলেন— মঞ্জু ইসলাম (৩০), জাহিরুল ইসলাম (৪৫), সাদেকুল ইসলাম (৩৫), আমিনুর ইসলাম (৬৫), রহিদুর ইসলাম (৫৫), হামিদুল ইসলাম (৭০), আব্দুল রাজ্জাক (৩০), মো: বাপ্পি (২৪), মো: রাজু ইসলাম (৩০), সাজু ইসলাম (২৭), সালাম ইসলাম (৩৭), রমজান আলী (৩৫), রুমা আক্তার (৩৫), মমতা (৪৫) ও তিশা (২৫)। আটককৃত জাকির হোসেন পঞ্চগড় জেলার বোদা প্রামানিকপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ঠাকুরগাঁও সদর থানার এস,আই কামাল হোসেন জানান, অভিযান চালিয়ে জাকির হোসেন ও নুর নবী নামে ২ জনকে আটক করা হয়। অন্যান্য আসামীদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাপাহারে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

পীরগঞ্জে ভাষা শহিদদের স্বরণে টি-২০ গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

দিনাজপুরে ৩২ কেজি গাঁজা উদ্ধার, আটক নারী মাদক মাদককারবারি

দিনাজপুরে বিশ্ব বসতি দিবস পালিত

হরিপুরে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি মাঠে সাইকেলের হাট

ঠাকুরগাওয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ জনকে আটক করেছে বিজিবি

রফিকুল সভাপতি, বাবুল সম্পাদক বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন

স্থাপত্যে অনন্য আন্তর্জাতিক আ্যাওয়ার্ড প্রাপ্ত  ‘মেটি স্কুল’ পর্যটকদের কাছে আকর্ষনীয়

স্থাপত্যে অনন্য আন্তর্জাতিক আ্যাওয়ার্ড প্রাপ্ত ‘মেটি স্কুল’ পর্যটকদের কাছে আকর্ষনীয়

বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন

হাবিপ্রবি ও থাইল্যান্ডের কাসেটসার্ট ইউনিভার্সিটি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর