Sunday , 7 August 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ধর্ষন মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় ধর্ষন মামলায় মো: হাসমত আলী (৩৬) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড অতিরিক্ত ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বর্ধিত হাজতবাসের আদেশ প্রদান করা হয়। ৭ আগষ্ট রোববার ঠাকুরগাঁও বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: গোলাম ফারুক এ আদেশ প্রদান করেন। মামলা সূত্রে জানা যায়, পৌর শহরের কলেজপাড়া মহল্লার প্রতিবেশী ঐ কিশোরীকে প্রথমে প্রেমের প্রস্তাব দেন হাসমত আলী। পরে এক সময় প্রেমের সম্পর্কে জড়িয়ে ঘটনার দিন ভুল বুঝিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষন করে এ ঘটনা কাউকে না জানাতে হুমকী দেন। পরে ঐ কিশোরী অন্ত:সত্বা হয়ে পরলে বিষয়টি জানাজানি হয়। পারিবারিক ও স্থানীয়ভাবে আপোষ মিমাংসার কথা বলে আরও কিছুদিন অতিবাহিত হলেও হাসমত আলী ঐ কিশোরীকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে ধর্ষনের কথা স্বীকার না করলে ২০১০ সালের ২০ জুন ঐ কিশোরীর মা বাদী হয়ে প্রথমে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করতে যান। সেখানে অজ্ঞাত কারনে মামলা নথিভুক্ত না হলে তিনি ঠাকুরগাঁও বিজ্ঞ নারী ও শিশু দমন ট্রাইব্যুনালে এ মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি পুনরায় সদর থানা পুলিশকে নথিভুক্ত করে তদন্তভার অর্পন করে। পুলিশ এ মামলায় ৩ জন আসামী থাকলেও প্রধান অভিযুক্ত হাসমত আলীকে দোষী সাব্যস্ত করে অপর ২ জনকে এ ঘটনায় জড়িত ছিল না মর্মে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন বিজ্ঞ বিশেষ পি.পি আবু তৈয়ব মো: নজমুল হুদা। হাসমত আলী পৌর শহরের কলেজপাড়া মহল্লার হায়দার আলীর ছেলে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে হ’ত্যা মামলায় অভিযুক্ত ৬ আ.লীগ নেতা কারাগারে

ঘোড়াঘাটে ব্যতিক্রম অনুষ্ঠান: খাও আর জিতে নাও পুরষ্কার

দিনাজপুরে বিএনপির অবস্থান কর্মসূচী পালন ও স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে নন্দয়ার ইউনিয়নের ৩ নং- ওয়ার্ডের ভন্ডগ্রাম নামটি পরিবর্তন চান এলাকাবাসী

হাবিপ্রবিতে ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান প্রফেসর ড. মো. এনামউল্যার

কাহারোলে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেভিট ইউনিয়ন লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে

ঠাকুরগাঁওয়ে ডিমের হালি ৭০ টাকা, দরিদ্রদের ক্রয় ক্ষমতার বাইরে!

তারুণ্যের উৎসব উদযাপনে  খানসামায় র‌্যালি

তারুণ্যের উৎসব উদযাপনে খানসামায় র‌্যালি

রাণীশংকৈলে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় প্রান গেল বৃদ্ধা সায়েদার