Tuesday , 23 August 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে পৌর বাজার দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে — মেয়র বন্যা

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও পৌরসভার আওতায় পরিচালিত ঐতিহ্যবাহী সবচেয়ে বড় পাইকারি রোড বাজার এখন প্রভাবশালীদের দখলে। দিনের পর দিন স্থানীয় প্রভাশালীরা দখলে নিয়ে নিজেরাই নিয়ন্ত্রন করছেন। গড়ে তুলেছেন বাজারের ভেতর একের পর এক বহুতল ভবন। জৌলুস হারিয়েছে বাজারের। এমন পরিস্থিতিতে জনপ্রতিনিধি অসহাত্বের কথা জানালেও পৌর মেয়র বলছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা।
পৌর কর্তৃপক্ষের তথ্য মতে, স্বাধীনতার পর থেকেই রোড বাজারটি পরিচালিত হয়ে আসছে। ১৫ বছর আগেও হাটটি ইজারা দেয়া হয়েছিল ৫লাখ টাকায়। দখলের কারনে তা কমতে থাকায় গেল বছর ইজারা দেয়া হয়েছে মাত্র ৭০ হাজার টাকায়। এতে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এ বাজারটি থেকে ঠাকুরগাঁও জেলার পাইকাররা সব ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্য ও গবাদিপশু কেনাবেচা করলেও এখন জৌলুস হারিয়েছে। বাজারের ভেতরে বাইরে ভবন গড়ে তোলায় দিন দিন জায়গা সংকটে পরে মুখ ফিরিয়ে নিয়েছে দুর-দুরান্তের ব্যবসায়ীরা। কমেছে রাজস্ব আয়। বাজারের ঐতিহ্য ফিরাতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে এরই মধ্যে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রচারনা ও তালিকা করে কয়েকবার চিঠি দিলেও কার্যত প্রদক্ষেপ থমকে আছে। এমন অবস্থায় স্থানীয়রা যথাযথ প্রদক্ষেপের দাবি জানান। ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান সহ আরো অনেকেই বলেন, ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী রোড বাজারটি আজ কিছু প্রভাবশালী দখল করে অবৈধ ভাবে বাসা বাড়ি ও দোকান-পাট করেছেন। ভবন গুলো করার কারণে বাজারটি বাজার মনে হয়না। রোড বাজার দখলদারদের বিরুদ্ধে পৌরসভা কেন ব্যবস্থা নিচ্ছেন না? দুর্বলতা কোন জায়গায়? দখলের কারনে সরকার মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আইন কি তাদের ছুইতে পারে না? নাকি আইনেই চেয়ে ওরা বড়? পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে আমাদের দাবি দখলদারদের হাত থেকে ঐতিহ্যবাহী রোড বাজাড়টি উদ্ধার করে বাজারের জৌলুস ফিরিয়ে আনার। দখলের বিষয়ে সংশ্লিস্ট ওয়ার্ডের কাউন্সিলর একরামুদ্দৌল্লা সাহেব জানান, বছরের পর বছর বাজারকে নষ্ট করে ভবন গড়েছেন স্থানীয় প্রভাবশালীরা। বাজারের ভেতর দ্বিতল ভবন গড়ে তুলেছেন ডাঃ মোঃ নুর আলম, মো. কামাল হোসেন, মো. গোলাম হোসাইন, ভুট্রা বাবু, শুকুর বিহারী, মো. সমসেদ আলী, মো. আব্বাস আলী, জাপান সাহেব, শাহজাহান খান, মো. মইনুদ্দীন সহ আরো অনেকেই।
আর সরকারি জমি দখল করে আছেন মো. মোকাররম হোসেন, মো. হযরত আলী, রহমান ক্যাশিয়ার ও তার ছেলেরা, মিরাজ তালুকদার, সালাম ও মতি মাষ্টার গং, ভুট্রা বাবু ও পলাশ গং, রিয়েল, রতন, রুমু তালুকদার, হামিদ ও আশরাফুল গং, মোঃ হালিম ও কুরাইশী গং, ডিম বাবু, মোঃ গোলাম হোসেন ও রাজ গং। তাদের বিরুদ্ধে কয়েকবার নোটিশ দেয়া হয়েছে কিন্তু তারা কেউ বিষয়টি আমলে নেয়নি। ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম জানান, বাজারের ভেতরে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বেশ কয়েকবার বলা হলেও কেউ কথা শুনছেন না। দখলদারদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে। পৌর কর্তৃপক্ষ সু-নির্দিষ্টভাবে অবৈধ স্থাপনের তালিকা দিলেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে নির্মাণের দু’মাসেই আশ্রয়ণ প্রকল্পের ঘরে ফাটল আশ্রয় নেয়া মানুষগুলোর দিন কাটছে আতঙ্কে।

পীরগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

পীরগঞ্জে আদিবাসি শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ

পীরগঞ্জে সিটি ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচী অনুষ্ঠিত

খালেদা জিয়া করোনা পরীক্ষার নমুনা ‍দিলেন

বোদা পৌরসভা নির্বাচনে মেয়রসহ ৪৫জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

হরিপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি কবির, সাধারণ সম্পাদক মিজান

উচ্ছাস ভাঁজ পত্রের দশকপূর্তি অনুষ্ঠানে দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান কবিরা সমাজের সেই ব্যক্তি যিনি তার নিজস্ব আবেগ এবং লেখার মাধ্যমে সমাজ ব্যবস্থার প্রতিচ্ছবি তুলে ধরেন

উচ্ছাস ভাঁজ পত্রের দশকপূর্তি অনুষ্ঠানে দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান কবিরা সমাজের সেই ব্যক্তি যিনি তার নিজস্ব আবেগ এবং লেখার মাধ্যমে সমাজ ব্যবস্থার প্রতিচ্ছবি তুলে ধরেন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর কালমেঘে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল