Thursday , 4 August 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করা হয়। ৪ আগষ্ট বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাধারণ পাঠাগারে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি । “বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই শ্লোগানে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা
বশিরুল-আল-মামুন, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঠাকুরগাঁও সহকারী বন সংরক্ষক মোহাম্মদ সোহেল রানা। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন অতিথিরা। পরে বৃক্ষ মেলা প্রাঙ্গনের বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ দোকান প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

হরিপুরে বিজয় দিবস উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

ঢাকা থেকে ছেড়ে আসা রাণীশংকৈলগামী নাবিল কোচে ডাকাতি

পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

নবাবগঞ্জে সেলাই প্রশিক্ষণের সমাপনী

ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শনে রংপুর বিভাগীয় কমিশনারের সহধর্মীনি এলে রাজ দেবোত্ত এস্টেটের পক্ষে সংবর্ধনা প্রদান

প্রকৌশলীর উপর হামলা: পীরগঞ্জে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

সংরক্ষনের জন্য হিমাগার স্থাপনের দাবী লিচু চাষীদের এবারেও লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা

পঞ্চগড়ে মেডিকেল টেকনোলজিস্ট ইদ্রিস আলীর বিদায় সংবর্ধনা

রাণীশংকৈলের তিন ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ