Thursday , 11 August 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বেশি দামে সার বিক্রির দায়ে ১ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলা সদরের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি বিক্রির দায়ে মো. বাবু(৩৫) নামের এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রম্যমাণ আদালত। বুধবার (১০ আগস্ট) বিকেলে রুহিয়া ইউনিয়নের উত্তর বাজারে অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান।
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে স্যার বিক্রয় করার অপরাধে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের উত্তরা বাজারের সারের খুচরা বিক্রেতা মো. বাবু (৩৫) নামে এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সারের বাজার নিয়ন্ত্রণ রাখা ও ন্যায্য মূল্যে কৃষকরা সার ক্রয় করতে পারেন সেই লক্ষে বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে খুচরা সার বিক্রেতাকে ১ (এক) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর উপজেলা ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারার আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে বাবু নামে একজন খুচরা সার ব্যবসায়ীকে ১(এক) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। কৃষকদের ন্যায্য মূল্যে সার প্রাপ্তির জন্য ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অর্থাৎ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে আইনশৃংখলা সভা অনুষ্ঠিত

৭দফা না মানলে আগামী সংসদ নির্বাচন নিয়ে ভাবতে হবে-রাণীশংকৈল উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক

তেঁতুলিয়ায় মর্গেন চা কারখানা কর্তৃক চা চাষিকে নির্যাতন করায় প্রতিবাদ সভা ক্ষুদ্র চা চাষি নির্যাতন প্রতিরোধ কমিটির

ঠাকুরগাঁওয়ে ভারতীয় যুবক প্লাস্টিকের ভয়াবহতা বোঝাতে

বোচাগঞ্জে আলু সংরক্ষণে হিমাগার খরচ বৃদ্ধি স্থগিতের দাবীতে ডিসি বরাবর স্বারকলিপি

বোচাগঞ্জে জাতীয় সমবায় দিবস পালন

পঞ্চগড়ে তিন উপজেলায় বিএনপি ও আওয়ামীসহ তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

বৃত্তি পাচ্ছেন এইচএসসি পাস সাড়ে ১০ হাজার শিক্ষার্থী।। বিস্তারিত জানতে টাচ করুন

পঞ্চগড়ে ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কর্মহীন অসহায় ২০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন