Monday , 22 August 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের মাধ্যমে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। ২২ আগষ্ট সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ঐ প্রতিষ্ঠান সমূহকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী। জানা যায়, ঐ দিন ঠাকুরগাঁও সদর উপজেলার রোড বাজার এলাকার মেসার্স শারা ট্রেডার্স (চালের দোকান) কে ২ হাজার টাকা, মেসার্স ভাই ভাই ট্রেডার্স (ডিমের দোকান) কে ৫ হাজার টাকা ও মেসার্স ভাই ভাই ট্রেডার্স (চালের দোকান) কে ২০ হাজার জরিমানা করা হয়।
ঐ দিন ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় কমিউনিটি ক্লিনিকে নরমাল ডেলিভারিতে বাড়ছে আস্থা ৬ বছরে ৬শ স্বাভাবিক সন্তান প্রসবে লিলির রেকর্ড

কাহারোলে এই প্রথম স্কোয়াশ চাষাবাদ শুরু করেছে কৃষক

ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ফিরোজ কবির

অস্ট্রেলিয়ার পর এবার শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

ঐতিহ্যবাহী বৈশাখী মেলার উদ্বোধনে আবু তৈয়ব আলী দুলাল

বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কর্তৃক স্বাধীনতার সুর্বণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন

বীরগঞ্জে জমি নিয়ে বিবাদে অনিশ্চয়তায় ভুগছে পুলিনের পরিবার

পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

বোচাগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচীর ১৫ বস্তা চাল আটক

বীরগঞ্জে নতুন ঘর পাচ্ছে ২১০ গৃহহীন পরিবার