Monday , 29 August 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। ২৯ আগষ্ট সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ঐ প্রতিষ্ঠান সমূহকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী। জানা যায়, ঐ দিন ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোচাবাড়ী বাজারের চালের দোকান মেসার্স যচ্ছ ট্রেডার্সকে ৩ হাজার, চালের দোকান মেসার্স সুরুজ ট্রেডার্সকে ১০ হাজার টাকা এবং সার ও কীটনাশকের দোকান মেসার্স মা-বাবা ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ঐ দিন ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জমি নিয়ে বিরোধ দিনাজপুরে বাবা ও ভাইকে হত্যার দায়ে পূত্র বাঞ্চারাম রায়ের মৃত্যুদন্ড

দিনাজপুরে ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব

বীরগঞ্জের আবেগ – আপ্লুত দামাইক্ষত্র গণহত্যা দিবস

কোহলির সমালোচনায় গাভাস্কার, আনুশকার ক্ষোভ প্রকাশ

বৃহত্তর দিনাজপুরের ফ্রিল্যান্সার ও অনলাইন ভিত্তিক পেশাজীবীদের নতুন সংগঠন জিডিএফএ’র আত্মপ্রকাশ

ঠাকুরগাঁও পৌরসভায় দায়িত্বভার হস্তান্তর

বট-পাকুড়ের ধুমধামে ব্যতিক্রমী বিয়ে

পীরগঞ্জে জাতীয় পার্টিও ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জেলা তথ্য অফিসের আয়োজনে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি !

কাহারোলের ঢেপা নদীতে গোসলে নেমে নিখোঁজ  দুইজনের মধ্যে একজনর মরদেহ উদ্ধার

কাহারোলের ঢেপা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুইজনের মধ্যে একজনর মরদেহ উদ্ধার