Wednesday , 17 August 2022 | [bangla_date]

দিনাজপুরের মহাসড়কের দশমাইল যাত্রী ছাউনীটি ফল ব্যবসায়ীদের দখলে !

দিনাজপুরের ত্রিমুখী মহাসড়কের ব্যাস্ততম মোড় ‘দশমাইল মোড়’। যাত্রীদের সুবিধার্থে এখানে একটি যাত্রী ছাউনি করা হয়। এটি দিনাজপুর-ঢাকা এবংং দিনাজপুর পঞ্চগড় মহাসড়কের জেলার কাহারোলের একটি ব্যস্ততম মোড়। অথচ যাত্রী ছাউনিটি এখন দেখলে মনে হবে স্থানীয় ফল ব্যবসায়ীদের দখলে !
মহাসড়কের যাতায়াতকারী যাত্রীদের বিশ্রামের জন্য প্রায় এক যুগ আগে যাত্রী ছাউনীটি নির্মান করে জেলা পরিষদ। কিন্তু যাত্রী ছাউনীটি দীর্ঘদিন হতে ফল ব্যবসায়ীরা তাদের ব্যবসায়ী কাজে ব্যবহার করছে। গতকাল মঙ্গলবারও দেখা যায় ফল ব্যবসায়ীরা তাদের মালামাল রেখেছে।
পঞ্চগড়গামী যাত্রী আকবর আলী তার পরিবার পরিজন নিয়ে দাঁড়িয়ে রয়েছে বাসের অপেক্ষায়। কিন্তু যাত্রী ছাউনীতে জায়গা না থাকায় দাঁড়িয়ে রয়েছেন ছোট শিশুকে কোলে নিয়ে। আকবর আলীর মত অনেক যাত্রী এইভাবে দাঁড়িয়ে থাকে বাসের অপেক্ষায়। কিন্তু যাত্রী ছাউনীতে বসার জায়গা নেই যাত্রীদের।
অচিরেই অবৈধভাবে দখল করে রাখা যাত্রী ছাউনীটি ফল ব্যবসায়ীদের কাছ থেকে উচ্ছেদ এবং যাত্রীদের যাবতীয় সুযোগ সুবিধার বৃদ্ধিতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান রাজ্জাক, সিমুলসহবিভিন্ন চলাচলকারী যাত্রীরা।
সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মোঃ আনোয়ার হোসেন মানিক সাংবাদিকদের বলেন, যাত্রী ছাউনীটি ফল ব্যবসায়ীদের দখলে রয়েছে ঠিকই এটিকে প্রশাসনের মাধ্যমে দখল মুক্ত করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বাড়ির ছাদে কমলা চাষে সাফল্য ক্ষুদ্র উদ্যোক্তা

কাদের মির্জাকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি, চূড়ান্ত বহিষ্কারের সুপারিশ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মানবতার একজন দানবীর ব্যক্তি মোহাম্মদ আলী চৌধুরী

ঠাকুরগাঁওয়ে পেট্রোল-ডিজেল সংকট

বেশি খেলে লাখ টাকা জরিমানা, খাদ্য সঙ্কট মোকাবিলায় অদ্ভূত নির্দেশ চীনে

হাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচনে সভাপতি তানভির ও সাধারন সম্পাদক যোবায়ের নির্বাচিত

উন্নত দেশগুলোর কাছে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশর নাম—রমেশ চন্দ্র সেন এমপি

দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

রংপুরে প্রধানমন্ত্রীর আগমনে ঠাকুরগাঁও পৌরসভার আনন্দ র‌্যালি !