Monday , 8 August 2022 | [bangla_date]

দিনাজপুরে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের বিশ্বকবি রবি ঠাকুরের প্রয়ান দিবস পালন

“সমুখে শান্তি-পারাবার-ভাসাও তরনী হে কর্নধার” রবী ঠাকুরের এই গানের কলি দিয়ে অনুষ্ঠিত হলো জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় একাডেমির স্টুডিও মিলনায়তনে আলোচনা সভা, আবৃত্তি ও গান।
জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি রবিউল আউয়াল খোকার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক প্রদীপ ঘোষ। সম্মানীত অতিথি হিসেবে আলোচনা করেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক ও বেতার টিভি সঙ্গীত শিল্পী ডাঃ শহিদুল ইসলাম খান, সম্মিলিত সাংষ্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, সংগঠনের উপদেষ্টা রাজিউদ্দিন চৌধুরী ডাবলু, জেলা জাসদের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহিদুল্লাহ, বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সাধারন সম্পাদক মোঃ তারেকুজ্জামান তারেক। সঙ্গীত পরিবেশন করেন জেলা কালচারাল অফিসার মীন আরা পারভীন ডালিয়া, প্রিয়াংকা দাস চৈতি, শ্যামলী রায়, সুমন কান্তি রায়, স্বপ্না রায়, মোঃ আবু সাঈদ ও ডাঃ শহিদুল ইসলাম খান। কবিতা আবৃত্তি করেন কবি ও গবেষক বিধান দত্ত, বিশিষ্ট কলামিস্ট, গবেষক মোঃ জোবায়ের আলী জুয়েল। আলোচ্যকরা আলোচনা করতে গিয়ে বলেন, বাঙালীর চিন্তা চেতনায় রবীন্দ্রনাথ চিরকাল জাগ্রত থাকবে। রবীন্দ্রনাথের চর্চা বাড়াতে হবে তাহলে আমাদের প্রজন্ম শিল্পীরা রবীন্দ্রনাথকে লালন করবে। “আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর….গানের ছন্দে এবং সুর লহড়ির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে বেগম রোকেয়া দিবস পালিত

নাগরিক ফোরাম কমিটির উদ্যোগে দরিদ্র অসহায় মানুষের মাঝে লুঙ্গি ও শাড়ি বিতরণ

বোচাগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচীর ১৫ বস্তা চাল আটক

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে তিন লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবি

খানসামায় ইয়াবাসহ দুই মাদক  ব্যবসায়ী আটক

খানসামায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

‘স্বাধীন বাংলার স্বপ্ন বাস্তবায়নকারী একমাত্র সফল নেতা বঙ্গবন্ধু’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বালিয়াডাঙ্গীতে ১৩৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পীরগঞ্জে কর্মশালা

বীরগঞ্জে একটি শুকনো আম গাছ যেন মরণ ফাঁদ

কাহারোলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত