Sunday , 28 August 2022 | [bangla_date]

দিনাজপুরে ট্যাবলেট সহ ৩ জন অস্ত্রধারী গ্রেফতার

র‌্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অভিযানে অবৈধ দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ ট্যাবলেট সহ ৩ জন অস্ত্রধারী গ্রেফতার।
র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন দিনাজপুর পৌরসভার উত্তর গোসাইপুর পানির পাম্প এলাকায় বিপুল পরিমান মাদকদ্রব্য ও অস্ত্রশস্ত্র সহ অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল ২৬ আগস্ট রাতে দিনাজপুর পৌরসভার উত্তর গোসাইপুর পানির পাম্প এলাকায় অভিযান পরিচালনা করে ২ টি দেশীয় অবৈধ অস্ত্র (চাইনিজ কুড়াল) এবং ৮০০পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আসামী ১। মোঃ আমিনুল ইসলাম(২৪), ২। মোঃ তারা মিয়া (২৪) এবং ৩। মোঃ বাবলু (৩৫), সর্ব সাং- উত্তর গোসাইপুর, কোতয়ালী, জেলা- দিনাজপুর দের গ্রেফতার করে। উল্লেখ্য যে, এ সময় দেশীয় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত ২ টি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত অস্ত্রধারীরা বেশ কিছু দিন যাবৎ অবৈধ মাদক দ্রব্যের ব্যবসা করে আসছে মর্মে স¦ীকার করে।
ধৃত আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনের ধারায় মামলা দায়ের করে আসামীদের কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জনসংগঠন ও জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের ষান্মাসিক সমন্বয় সভা

মাদকদ্রব্য সহ রাণীশংকৈল পুলিশের হাতে গ্রেফতার ১ জন !

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান করোনায় আক্রান্ত

বীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

বাইক চলাচলে প্রস্তাবিত নীতিমালা সংশোধনের দাবীতে দিনাজপুরে বাইকারদের মানববন্ধন

রাণীশংকৈলে জামায়াতে ইসলামীর আদর্শ শিক্ষক সমাবেশে আলোচনা সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স জামানতের টাকা বৃদ্ধি ও খরচের পরিমাণ বাড়িয়ে নির্বাচনকে আবারও বড় লোকের খেলায় পরিনত করার চক্রান্ত চলছে

দিনাজপুরে স্কুল ফিডিং কার্যক্রম অনুষ্ঠিত

পীরগঞ্জ সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে আমি প্রার্থী হয়েছি বলেই আপনাদের কদর বেড়েছে স্বতন্ত্র প্রার্থী তারিকুল