Monday , 1 August 2022 | [bangla_date]

দিনাজপুরে তৃণমূলের মানুষও মাতালেন সাংস্কৃতিক সন্ধ্যায়

পাগলা হাওয়ার তরে, মাটির পিদীম নিভু নিভু করেসহ বিভিন্ন গানের তালে আর তরুন-তরুনী শিল্পীদের নৃত্যে তৃণমুলের হাজারো দর্শক মাতালেন। দিনাজপুর সদর উপজেলা পরিষদ মাঠে দর্শকরাও মেতেছিল আনন্দ আর উল্লাসে।
সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে জাতির প্রকৃত ও শুদ্ধ মননের বিকাশ ঘটানোর লক্ষ্য নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর বাস্তবায়নে দিনাজপুর সদর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমী তৃণমূল মানুষের জন্য এ সাংস্কৃতিক সন্ধার আয়োজন করে।
গত শনিবার রাতে নৃত্য আর গানে সকলকে মুগ্ধ করলেন মার্শাল হোসেন, শিউলি দে, স্বপ্না রায়, প্লারা, ইতি, শাওন দাস, বাসুদেব শীলসহ বিভিন্ন শিল্পীরা। তারা নাচ আর গান পরিবেশনায জমজমাট করে তোলেন এই সাংস্কৃতিক সন্ধা ।
সাংস্কৃতিক সন্ধা দেখতে আসা রাকিব, রফিকুলসহ কয়েকজন জানায়, আজকাল আর এ ধরনের বিনোদন নেই। বর্তমান সময়ে এই সাংস্কৃতিক সন্ধা সব দর্শকের মনে একটু হলেও বিনোদন দিয়েছে।
তৃণমুলের এই সাংস্কৃতিক সন্ধায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা চেয়াম্যান ইমদাদ সরকার। উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন চৌধুরীসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ বলেন সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে জাতির প্রকৃত ও শুদ্ধ মননের বিকাশ ঘটানো সম্ভব। সুস্থ সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে আলোকিত মানুষ গড়তে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে দুওসুও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জমি দখল নিয়ে ব্যস্ত!

পীরগঞ্জে ৩ ঔষধ ফার্মেসীকে জরিমানা

বোদায় ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

পীরগঞ্জে প্রতিবন্ধীর বাড়িতে হামলা সহ গ্রেফতার ১০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে শিশু কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

দিনাজপুরে এইচপিভি ভ্যাকসিনেশন প্রচার ক্যাম্পেইন সমন্বয় সভায় বক্তারা এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন

ইউপি নির্বাচন হরিপুর ও রানীশংকৈলের ১১টি ইউনিয়নে ৫৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ।

ঠাকুরগাঁওয়ে বিএনপির করোনা হেল্প সেন্টার উদ্বোধন

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত ১