Wednesday , 3 August 2022 | [bangla_date]

দিনাজপুরে দারিদ্রতা বিমোচনে ভ্যানগাড়ী বিতরণ

বুধবার ১নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বাংলাদেশ বেকারত্ব দূরীকরণ সমিতি (বিবিডিএস) বড়ইল, সদর, দিনাজপুর এর আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে দারিদ্রতা বিমোচনে ভ্যানগাড়ী বিতরণ কর্মসূচীর আওতায় মাস্ক, সোয়াবিন তেল, ডাল ও ১৫ টি ভ্যানগাড়ী বিতরণ করা হয়।
বিবিডিএস এর সভাপতি মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিবিডিএস এর নির্বাহী পরিচালক মোঃ জিল্লুর রহমান। প্রধান অতিথি হিসেবে ভ্যানগাড়ী, তেল, ডাল, মাস্ক বিতরণ করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং চেহেলগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান বাদশা, প্যানেল চেয়ারম্যান মোঃ আমির আলী, ইউপি সচিব হাসানুজ্জামান হাসান, ইউপি সদস্য জর্জিস সোহেল। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিবিডিএস এর প্রকল্প কর্মকর্তা কৃষিবীদ আল-ইমরান। সঞ্চালকের দায়িত্বা পালন করেন বিবিডএস এর কো-অর্ডিনেটর কৃষিবীদ মোঃ হামিম তানজিলুর রহমান। প্রধান অতিথি উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন কাউকে পিছনে ফেলে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার দারিদ্রতা বিমোচনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে দুস্থ ও অসহায়দের শীতবস্ত্র দিলেন পৌর মেয়র বন্যা

ভুমিদস্যুদের কঠোর শাস্তি ও ন্যায় বিচারের দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বীরগঞ্জে মুশহরপাড়া-কলাগাড়া মন্দিরের কাজের অগ্রগতি

পীরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাত, বর সহ ১৬ জন নিহত

ঠাকুরগাঁওয়ে এনটিআরসিএ’র নিবন্ধিত সনদধারী প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও সুগার মিল ঋণের বোঝা নিয়ে মাড়াই কাজ চলছে ।

লকডাউন না মানায় ৩০০ বার উঠবসে যুবকের মৃত্যু

বীরগঞ্জের সাজেদুরের স্বপ্ন পুরণে পাশে দাড়ালেন মানবিক পুলিশ