Sunday , 21 August 2022 | [bangla_date]

দিনাজপুরে পরিত্যক্ত ঘরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নিজস্ব বার্তা পরিবেশক \ নিখোঁজের পর দিনাজপুর সদরের পরিত্যক্ত ঘর থেকে ইসরাফিল হোসেন রুবেল নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রবিবার বেলা সাড়ে ১০টার দিকে দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের রাজারামপুর গ্রামের পরিত্যক্ত ঘর থেকে লাশ উদ্ধার করা হয়।
মৃত যুবক ইসরাফিল হোসেন রুবেল(২৫) দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের রাজারামপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম সাংবাদিকদের জানান, রবিবার সকালে স্থানীয় একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে লাশ পাওয়া গেছে বলে জানায়। পরে ওই গ্রামেরই একটি পরিত্যক্ত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবার জানায়, গত শুক্রবার বিকাল থেকে সে নিখোঁজ ছিলেন। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মাছে-ভাতে বাঙালির রূপকার শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

কাহারোলে ঘরের দেয়াল চাপায়া নির্মাণ শ্রমিকের মৃত্যু

বীরগঞ্জে ঐতিহাসিক হাঁস খেলা

সংবাদ প্রকাশের পর রাণীশংকৈলের সেই মাদরাসায় ইউএনও-শিক্ষা কর্মকর্তা

চিরিরবন্দরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

পীরগঞ্জে থানার অফিসার ইনচার্জকে বিদায় সংবর্ধনা।।বিস্তারিত জানতে টাচ্ করুন

ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়ায় “নাইট ফুটবল টুর্নামেন্টের” উদ্বোধন :-

দিনাজপুরে আরচ্যারী প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদপত্র বিতরণ

বিরামপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন

নৌকা মার্কার নির্বাচনী স্রোতে ভেসে যাচ্ছে অগ্নি সন্ত্রাসীরা -মনোরঞ্জন শীল গোপাল এমপি