Tuesday , 23 August 2022 | [bangla_date]

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশসহ ৩ জন নিহত

দিনাজপুর প্রতিনিধি \
দিনাজপুরের ঘোড়াঘাট ও ফুলবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ীর বর্মচারী এবং ঘোড়াঘাটে এসব দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

নিহতরা হলেন-সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার আব্দুর রাজ্জাক শেখের ছেলে আব্দুল হাকিম (৩২) ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওদাপাড়া ডাঙ্গাপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে আশিক আলী (২৩) এবং ঘোড়াঘাট থানার কনস্টেবল ফারুক ইসলাম (৩৮) গাইবান্দার ফুলছরির মৃত জয়নাল আবেদীনের ছেলে।

ফুলবাড়ী থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, মঙ্গলবার ভোর ৪টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বর্মচারী এলাকায় ঢাকা থেকে দিনাজপুরগামী একটি বাসের সঙ্গে ভুট্টাবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চালক ও একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনাার পর ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার ভোর ৩টার দিকে ঘোড়াঘাটে দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জগামী মাল বোঝাই একটি ট্রাক চাপায় রাত্রীকালীন ডিউটি পালনকালে ট্রাকের ধাক্কায় ঘোড়াঘাট থানার কনস্টেবল ফারুক ইসলাম নামে এক পুলিশ সদস প্রাণ হারান।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে রাত্রকালীন টহল দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ফারুক ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ট্রাকচালকের সহকারীকে আটক করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন মাঠে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা

বোচাগঞ্জে স্কুল ছাত্রের অর্ধ-গলিত লা*শ উ-দ্ধার আ-টক ৩জন

দিনাজপুর মেডিকেল কলেজে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আলু ৫০ পেয়াজ ৮০ রাণীশংকৈলে বাজার মনিটরিংয়ের অভাবে দাম বেশি

চিরিরবন্দরে যাত্রীবাহি বাসের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহীর মৃত্যু

ভুমিহীনদের বাড়িতে দু’দফা হামলা ,ভাংচুড়, অগ্নিসংযোগ ঃ আহত-১০

পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আটোয়ারীতে উপজেলা শিশু পার্কের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

বোদায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন

বিরামপুরে মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটি গঠিত