Monday , 1 August 2022 | [bangla_date]

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন

“বৃক্ষপ্রানে প্রকৃতি প্রতিবেশ-আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে।
বৃক্ষ মেলায় সরকারী-বেসরকারী ৬৫টি স্টল রয়েছে। উদ্বোধন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করা হয়।
এর আগে রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
গতকাল রবিবার দিনাজপুরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ এর আয়োজনে দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে বেলুন-ফেস্টুন উড়িয়ে বৃক্ষরোপন ও বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সচিন চাকমা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন। বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বশিরুল-আল মামুন এর সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। স্বাগত বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক মোঃ সোহেল রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুনির শাহনাজ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা-আল-মুঈদ, অগ্রনী ব্যাংক লিমিটেড দিনাজপুর অঞ্চলের পক্ষে ষ্টেশন রোড শাখার ব্যবস্থাপক মোঃ মনোয়ারুল কাদির, বিএডিসি এগ্রো সার্ভিস সেন্টারের উপ-পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন, বিএমডিএ দিনাজপুরের সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বোদায় মরিচ চাষে বাম্পার ফলন, ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

তেঁতুলিয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর দৃষ্টিনন্দন আদিবাসী পল্লি

বোদায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও শুকনা খাদ্য বিতরণ করলেন ইউএনও

রাণীশংকৈলে উদ্বোধন হলো মাসব্যাপি মুক্তা সুপার মার্কেট

নানা আয়োজনে দিনাজপুরে যুব দিবস পালিত

আছিয়া ধর্ষন ও নারী এবং শিশু কন্যাদের প্রতি সহিংসতার বিরুদ্ধে আটোয়ারীতে প্রতিবাদ কর্মসূচী

দিনাজপুর নাট্য সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সম্মাননা

সারাদেশে করোনায় একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ১৩৪, শনাক্ত ৬২১৪

ঠাকুরগায়ে জমি-জমাকে কেন্দ্র করে সংঘর্ষে পুকুরে পরে এক বৃদ্ধের মৃত্যু