Wednesday , 24 August 2022 | [bangla_date]

দিনাজপুরে মহিলা পরিষদের ইয়াসমিন ট্রাজেডি দিবসের মানববন্ধনে বক্তারা মহিলা পরিষদের একটাই দাবী ধর্ষকের ফাঁসি চাই

বুধবার দিনাজপুর জেলার কাহারোল উজেলার মহিলা পলিষদের দশমাইল ইয়াসমিন স্মৃতি স্তম্ভে প্রাঙ্গনে বাংলাদেশ মহিরা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধ দিবসকে সামনে রেখে ইয়াসমিন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে বিপদগামী কতিপয় পুলিশ কর্তৃক ইয়াসমিন ধর্ষন ও হত্যা দিবসে দেশব্যাপি সকল ধর্ষন, হত্যা ও নির্যাতন কারীদের প্রতিহত এবং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালিত হয়।
মহিলা পরিষদ কাহারোল উপজেলা শাখার সভাপতি মাহফুজা বেগমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান, মুখ্য আলোচ্যক ও পরিষদের সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম, সহ-সভাপতি মিনতি ঘোষ, জেলা কমিটির সদস্য রুখশানা বিলকিস ও শুক্লা কুন্ডু। স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিটির আন্দোলন সম্পাদক গৌরি চক্রবর্তী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রুবিনা আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন অনামিকা পান্ডে, প্রোগ্রাম এক্সিকিউটিভ নীপা শেঠ ও অফিস সহকারী মিনা দাস প্রমুখ।
বক্তারা বলেন, মহিলা পরিষদের একটাই দাবী “ধর্ষকের ফাঁসি চাই”। কোনো ভাবেই প্রভাবশালীদের হস্তক্ষেপে ধর্ষকরা আইনের ফাঁক-ফোকর থেকে রক্ষা না পায়। সেই সাথে আমাদের অনুরোধ ধর্ষকের পক্ষে কোনো আইনজীবী ভাই মামলা কার্যক্রম পরিচালনা না করেন। বর্তমানে নারীরা এখনো স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। পত্রিকার পাতায় প্রতিনিয়ত দেশের কোনো না কোনো জেলায় ধর্ষন ঘটনার সংবাদ প্রকাশ হচ্ছে। অথচ সরকার এ ব্যাপারে ঠিক তেমন কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছে না।
উল্লেখ্য, ১৯৯৫ সালে দিনাজপুর শহরের রামনগর এলাকার যুবতি ইয়াসমিন পুলিশ কর্তৃক ধর্ষন ও হত্যা হয়। এই দিনকে কেন্দ্র করে প্রতিবছর বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করে আসছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে অটো চার্জারের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নিষেধাজ্ঞা প্রত্যাহারের সাড়ে ৫মাস  পর আবারও পিঁয়াজ আমদানি

নিষেধাজ্ঞা প্রত্যাহারের সাড়ে ৫মাস পর আবারও পিঁয়াজ আমদানি

বীরগঞ্জে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

নানা আয়োজনে দিনাজপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দিনাজপুরে “আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট” শুরু

বাংলাবান্ধায় নবনির্মিত রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারি উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মহিলা পরিষদ ও ইনার হুইল ক্লাব অব দিনাজপুর শীতার্ত মানুষের পাশে

বিবিসি সাক্ষাৎকার দেখেও শেষ রক্ষা হলোনা প্রশান্ত বসাক’র

বীরগঞ্জে ঘন কুয়াশা, বেড়েছে শীতের তীব্রতা, তিন’দিন ধরে দেখা মিলছে না সূর্যের

দিনাজপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তারা