Monday , 1 August 2022 | [bangla_date]

দিনাজপুরে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডিস ব্যবসায়ী লিটনের সংবাদ সম্মেলন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীন মন্ডলের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ক্যাবল টিভি নেটওয়ার্ক (ডিস) ব্যবসায়ী লিটন মিয়া।
রবিবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন ঘোড়াঘাট উপজেলার ঘাটপাড়া নিবাসী মৃত সিদ্দিক মন্ডলের ছেলে ডিস ব্যবসায়ী এই লিটন মিয়া।
লিখিত বক্তব্যে সংবাদ সম্মেলনে এই ডিস ব্যবসায়ী বলেন, দিনাজপুরের বিরামপুর উপজেলার আর্মি ক্যাবল টিভি থেকে জামানত দিয়ে ঘোড়াঘাট পৌর এলাকার চারটি ওয়ার্ডে ডিস লাইন সরবরাহের ব্যবসা করে আসছি।
লিটন মিয়া আরও তুলে ধরেন, ঘোড়াঘাট পৌর এলাকায় ডিসের ফিড অপারেটর ৮জন ব্যবসায়ীর মধ্যে ৬জনই অবৈধভাবে শাহিন মন্ডলের ছত্রছায়ায় ব্যবসা করে আসছে। তারা প্রত্যেক বছর লাখ লাখ টাকার রাজস্ব থেকে সরকারকে বঞ্চিত করে আসছে।
অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, পৌর এলাকার অবৈধ সংযোগগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলার লাইসেন্সধারী ব্যবসায়ীরা আমরা দিনাজপুর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একাধিকবার লিখিত অভিযোগ করেও অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহন করছেন না। তাই প্রধানমন্ত্রী, তথ্য ও স¤প্রচারমন্ত্রীসহ স্থানীয় সাংসদ শিবলী সাদিক এর সহযোগিতা কামনা করেছেন লিটন মিয়া। এসময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাটের অপর ক্যাবল টিভি নেটওয়ার্ক ব্যবসায়ী জুয়েল আহসান টিটু।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বিএনপি’র সাবেক এমপি’র বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের অভিযোগ

দিনাজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম ট্রেইনিং

দিনাজপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে  সহকারী শিক্ষকদের চতুর্থ দিনের কর্মবিরতি

দিনাজপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে সহকারী শিক্ষকদের চতুর্থ দিনের কর্মবিরতি

বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ফুলেল শুভেচ্ছা

শোক দিবস উপলক্ষ্যে রাণীশংকৈল প্রতিবন্ধী স্কুলে আলোচনা

পৌষের শুরুতে শীতে কাঁপছে বীরগঞ্জ উপজেলা বাসী

বিএসএফকে মিষ্টি দিয়ে বিজয়ের শুভেচ্ছা বিজিবির

বঙ্গবন্ধু সৈনিক লীগের বীরগঞ্জ উপজেলা শাখা’র সভাপতি হলেন মনিরুল ইসলাম মানিক

জেলা পরিষদ নির্বাচনে পীরগঞ্জে মোস্তাফিজার সদস্য নির্বাচিত

রাণীশংকৈল আজাদ মেডিক্যাকেল স্বত্বাধিকারী দুলাল বসাকের পরোলোক গমন