Monday , 8 August 2022 | [bangla_date]

দিনাজপুরে সৌন্দর্য বিষয়ক প্রশিক্ষনে র‌্যাম্প ওয়াক

দিনাজপুরে সৌন্দর্য বিষয়ক  প্রশিক্ষনে র‌্যাম্প ওয়াক

দিনাজপুরে নারী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২দিন ব্যাপী সৌন্দর্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকৃত নারীদের হাতে সজ্জিত বিভিন্ন মডেলের ব্যাতিক্রমী রেম্প ওয়াক ও সনদ বিতরণের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠিত হয়েছে । দিনাজপুর প্রেসক্লাবের এম আব্দুর রহিম মিলনায়তনে সুমনা’স বিউটি জোন এ আয়োজন করে। বিভিন্ন জেলা থেকে আগত ৪০ জন নারী প্রশিক্ষনে অংশ নেয় ।রবিবার দিবাগত রাতে সমাপনী অনুষ্ঠানে তাদের সনদপত্র দেয়া হয় ।
এতে প্রধান অতিথি ছিলেন ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ।ঢাকা থেকে আগত স্বনামধন্য মেকাপ আর্টিষ্ট মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশী বাচ্চু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। সঞ্চালনায় ছিলেন সুমনা’স বিউটি জোনের পরিচালক সুমনা শারমীন।
আয়োজকরা জানান নারীদের সামনে এগিয়ে নিতে ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে মুলত এ আয়োজন ।এ প্রশিক্ষণের মধ্য দিয়ে নতুন কিছু জেনে নারীরা নিজেকে একজন ট্রেইনার গড়ে তুলতে পারবে বলে দাবী জানান আয়োজকরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে শারদীয় দুর্গোৎসব শেষে আদিবাসী মিলন মেলায় মনোরঞ্জন শীল গোপাল এমপি আদিবাসীদের তীরের মাথায় এখনো লাল সবুজের পতাকা

দিনাজপুরে ঐতিহ্যবাহী মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান অরবিন্দ শিশু হাসপাতালে ভবনের ৭তলার ছাদ ঢালাই সম্পন্ন

পাথর খেকোদের অত্যাচারে ডাহুক নদী-নতুন প্রযুক্তি ড্রেজারের পর ট্রাক্টর দিয়ে পাথর উত্তোলন

কাহারোলে আমিন কল্যাণ সমিতির সভাপতি মোনোয়ারুল ও জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত

ড্যাব উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল

পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন মান উন্নয়নে অবহিতকরণ সভা

বোচাগঞ্জে শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত

ফুলবাড়ীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফুলবাড়ীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

হরিপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ইসমাইল হোসেনের মনোনয়ন পত্র দাখিল

ঘুঘুডাঙ্গায় মঈন উদ্দীন আহমেদ চৌধুরী স্মৃতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির