Saturday , 13 August 2022 | [bangla_date]

দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে পীরগঞ্জে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জ্বালানি তেল, ইউরিয়া সারের মূল্যবৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি এবং বিদ্যুৎতের লোড শেডিং বন্ধ করার দাবীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

শনিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পৌর অডিটোরিয়াম থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ব চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি প্রভাত সমীর শাহজাহান আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখনে, ঠাকুরগাঁও জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড এ্যাডভোকেট আবু সায়েম, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মতুর্জা আলম, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শুভ শর্মা, উপজেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হৃদয় ইসলাম ও ভুমিহীন নেত্রী হাসিনা বেগম প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে লাউথুতি এস, সি, উচ্চ বিদ্যালয়ের অবৈধ ম্যানেজিং কমিটি গঠন, প্রধান শিক্ষকের রুমে তালা দিয়েছে অভিভাবকেরা !

বীরগঞ্জে জাহাঙ্গীরের দোকানে হরেক স্বাদের চা

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তরভুক্ত করার দাবীতে পীরগঞ্জে মানববন্ধন ও সমাবেশ

পীরগঞ্জে জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ব্যবসা প্রতিষ্ঠান খোলার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

বোদায় অসহায় দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

জিয়া হার্ট ফাউন্ডেশনে সংবর্ধনা সভায় জেলা প্রশাসক মানবসেবা কাজের প্রতি যে আনন্দ শক্তি কাজ করে সেটা হচ্ছে মানুষের মানবতাবোধ

দিনাজপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে নানা আয়োজনে গণহত্যা দিবস পালন ও রাজবাটি সুখসাগরের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

তেঁতুলিয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর দৃষ্টিনন্দন আদিবাসী পল্লি

বিরলে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত