Monday , 22 August 2022 | [bangla_date]

ধর্ষণ চেষ্টা করায় খানসামায় শ্বশুরের লিঙ্গ কাটার অভিযোগ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ ধর্ষণ চেষ্টা করায় দিনাজপুরের খানসামা উপজেলার আংগারপাড়া সূবর্ণখুলী এলাকায় প্রায় ৬০ বছর বয়সী শ্বশুরের লিঙ্গ কেটে দিলেন পূত্রবধু
ঘটনাটি রবিবার মধ্যরাতে উপজেলার সূবর্ণখুলী ছুরত আলী পাড়ায় শশুর আঃমতিনের বাসায় এটি ঘটে।
পরিবার ও প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, প্রায় ২১ বছর আগে একই এলাকার মহিশাহ পাড়ার নজু ইসলামের মেয়ের সাথে ছুরত আলী পাড়ার মতিনের ছেলে রশিদুল ইসলামের বিয়ে হয়। বিয়ে হওয়ার পর থেকেই শ্বশুরের লালসায় পড়ে পূত্রবধু শাপলা (ছদ্মনাম)। ঐ পূত্রবধু তার স্বামী ও পরিবারের সকল সদস্যকে বিষয়টি জানালেও সুরাহা হয়নি। অপরদিকে শ্বশুর সুযোগ পেলেই যৌন নির্যাতনের স্বীকার হন ঐ পূত্রবধু।
সেই ঘটনার জেরে রবিবার রাতে ধর্ষণ চেষ্টা করে ঐ লম্পট শ্বশুর আঃ মতিন। এর এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শ্বশুরের গোপনাঙ্গ কেটে আহত করে পূত্রবধু শাপলা (ছদ্মনাম)। এতে চিৎকার চেচামেচি শুরু হলে আশেপাশের লোকজন এগিয়ে এসে প্রথমে তাকে আহত অবস্থায় খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, রবিবার মধ্যরাতে এক বৃদ্ধ হাসপাতালে আহত অবস্থায় আসে।তার গোপনাঙ্গ অর্ধেকেরও বেশি কাটা দেখতে পেয়ে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
পূত্রবধু শাপলা’র (ছদ্মনাম) স্বামী রশিদুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ কর হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত

২১ নভেম্বর সন্ধ্যায় মুক্তি পেতে যাচ্চে প্রিয়াংকা বিশ্বাসের কাস্মিরী ধাঁচের গান ‘বংশীওলা বংশী বাজাও’

নির্বাচনীয় এলাকা দশমাইল মোড়ে এমপি মনোরঞ্জন শীল গোপাল কে ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভা

রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১২ জন মনোনয়ন ফরম দাখিলে আচরণ বিধি মানে নি কোন প্রার্থী

পদ্মা সেতু আর স্বপ্ন নয়, বাস্তব -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈলে রাতের আধাঁরে সীমানা প্রাচীর ভাঙচুর

জমি দলিলের আট দিনের মধ্যেই নামজারি

ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউপি সচিবের বিরুদ্ধে গ্রাম পুলিশের অভিযোগ

৬টির মধ্যে বিএনপি ৫টি,স্বতন্ত্র-১ আসনে বিজয়ী দিনাজপুরে বিএনপির ঐতিহাসিক বিজয়

৬টির মধ্যে বিএনপি ৫টি,স্বতন্ত্র-১ আসনে বিজয়ী দিনাজপুরে বিএনপির ঐতিহাসিক বিজয়

দিনাজপুরে বীরগঞ্জ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত