Tuesday , 16 August 2022 | [bangla_date]

নবাবগঞ্জে বাঁশঝাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

নবাবগঞ্জে বাঁশঝাড় থেকে  যুবকের মরদেহ উদ্ধার

নবাবগঞ্জে বাঁশঝাড় থেকে গাফফার আলী (৪৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় সন্দেহভাজন দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
গত রোববার সন্ধ্যার দিকে নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট আন্দোল নয়াপাড়া গ্রামের একটি বাড়ির পাশের বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গাফফার আলী (৪৫) নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট আন্দোল নয়াপাড়া গ্রামের মৃত আলিফ উদ্দিনের ছেলে। গাফফার একজন খড় ব্যবসায়ী। তিনি বিভিন্ন জায়গা থেকে খড় কিনে বিক্রি করে থাকেন।
শনিবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হন তারপর আর বাড়ি ফিরে আসেনি। পরে রোববার বিকেলে নয়াপাড়া এলাকায় একটি বাড়ির পাশের বাঁশঝাড়ে ওই যুবকের মরদেহ উদ্ধার হয়।
নবাবগঞ্জ থানা অফিসার ফেরদৌস ওয়াহিদ জানান, রোববার বিকেলে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে সংবাদ পায় যে নবাবগঞ্জের চড়ারহাট নয়াপাড়া এলাকায় একটি বাড়ির পাশে বাঁশঝাড়ে এক যুবকের মরদেহ পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে তদন্তের জন্য পুলিশের ক্রাইমসিন ইউনিট, পিবিআই এবং সিআইডিকে খবর দেয়া হয়। তাদের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনার তদন্ত চলমান রয়েছে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। এঘটনায় সন্দেহভাজন দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

পীরগঞ্জে মহান মে দিবস পালিত

দিনাজপুর ইনস্টিটিউটের নির্বাচনে রফিকুল ইসলাম-আব্দুস সামাদ ও সুনীল চক্রবর্তী পরিষদের মনোনয়নপত্র জমা

পঞ্চগড়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু

ভূল্লীতে সার ব্যাবসায়ীর জেল

বীরগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প

বীরগঞ্জে মোটরসাইকেল ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

বীরগঞ্জে শুরু হলো তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন

ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এর পরিদর্শন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে নারীসহ ৯ জনের মৃত্যু