Sunday , 21 August 2022 | [bangla_date]

পঞ্চগড় চেম্বারের নতুন কমিটির দায়িত্বভার গ্রহণ

পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে নির্বাচিত নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল শনিবার দুপুরে চেম্বার ভবনে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে চেম্বারের বিদায়ী কমিটির সভাপতি মো. শরিফ হোসেন আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতি মো. আব্দুল হান্নান শেখের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সিনিয়র সহসভাপতি রেজাউল করিম রেজা, ট্রেজারার খাজিম উদ্দীনসহ নব নির্বাচিত কমিটির পরিচালকবৃন্দ, বিদায়ী কমিটির নেতৃবৃন্দ, চেম্বারের সদস্য,চেম্বার নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুর রহমান, মো. মাহাফুজার রহমান, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলারসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিদ্ব›িদ্ব প্রার্থী না থাকায় ১৭ জন সদস্য পরিচালক পদে নির্বাচিত হন। গত ১৪ আগস্ট চেম্বারের সভাপতিসহ অন্যান্য পদের প্রার্থীরাও বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ভেড়া বিতরণ

এপেক্স ক্লাবের স্কুলিং সভায় এপেক্সিয়ান নাজমুল করিম ডলার সার্ভিস-সিটিজেনশীপ ও ফেলোশীপএই তিনটির মূলমন্ত্রে আর্ত-মানবতার কল্যাণে কাজ করতে হবে

কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

৫ম বারের মতো সংসদ সদস্য হলেন রমেশ চন্দ্র সেন

ফুলবাড়ীতে গরুসহ চোর আটক

৫ম শ্রেণির ছাত্র আরমান এখন গাড়ি চালক!

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা

পীরগঞ্জে ৪৮ বছর বয়সে এসএসসি পাস করলেন পৌর কাউন্সিলর

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সং’ঘর্ষে নি’হত ৪, আ’হত ৩

বীরগঞ্জে আনুষ্ঠিক ভাবে যাত্রা শুরু করল স্বপ্ন