Friday , 19 August 2022 | [bangla_date]

পার্বতীপুরের খনি এলাকার মামলাবাজ, দাদন ব্যবসায়ীর বিচার দাবীতে মানববন্ধন ভুক্তভোগীদের

দিনাজপুরের বড়পুকুরিয়া খনি এলাকার দাদন ব্যবসায়ী আনোয়ারুলের বিচার দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় ভুক্তভোগী মানুষেরা। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
গতকাল বৃহস্পতিবার পার্বতীপুরের বড়পুকুরিয়া খনি এলাকার হামিদপুর ইউনিয়নের সুন্দরী মোড় এলাকায় সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ আব্দুল কাদের, শিক্ষক আবুল হোসেন, আলহাজ্ব আবুল কালাম, ব্যবসায়ি আমিনুল ইসলাম, তাইজুল ইসলাম, মো. রিয়ন, প্রতিবন্ধী মজমুল হক, গৃহবধূ নার্গিস বানু, মো. নুরুল্লাহ, রতন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আনোয়ারুল ইসলাম বড়পুকুরিয়া এলাকার একজন দাদন ব্যবসায়ী, সে নিজ এলাকায় মাদক ব্যবসা চালানোসহ চেক জালিয়াতি, মামলাবাজিসহ বিভিন্ন অপরাধ করে আসছে। এলাকাবাসীর দাবি এবং আকুতি এই ব্যক্তি ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এলাকাবাসীকে রক্ষা এবং তার শাস্তির দাবি জানান। দাদন ব্যাবসায়ী আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে মাদক, নারী ও শিশু নির্যাতন, চিটিং, ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ডিবির অভিযানে তেঁতুলিয়ায় ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতার

এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট-এর নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অযত্নে অবহেলায় রাণীশংকৈলের খুনিয়াদীঘি স্মৃতিস্তম্ভ

বোদায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

খানসামায় ভোটেরযুদ্ধে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

আটোয়ারীতে কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন গোলাপ সভাপতি কোহিনূর সম্পাদক

পঞ্চগড়ে পানি উন্নয়ন বোর্ডের ফাউন্ডেশন কমিটি গঠন বিষয়ক কর্মশালা

আটোয়ারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

বিসিডিএস বিরল উপজেলা শাখা কার্যালয়ের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্ধোধন

খেলাধুলা শরীর ও মন উভয়কে সুস্থ রাখে এমপি মনোরঞ্জন শীল গোপাল