Monday , 1 August 2022 | [bangla_date]

পীরগঞ্জে কঙ্কাল চুরির ঘটনায় থানায় মামলা

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের ঐতিহাসিক পীরডাঙ্গী গোরস্তানের ১৭টি পুরাতন কবর থেকে কঙ্কাল চুরি ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার রাতে শেখ সমসের আলী নামে এক ব্যক্তি বাদি হয়ে অজ্ঞাাতনামা কিছু দুস্কৃতিকারীর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। পীরগঞ্জ থানার ওসি(তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি চক্র পীরডাঙ্গী গোরস্তান থেকে রাতের আধারে পুরাতন কবর খুড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে এমন অভিযোগে থানায় মামলা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান চলছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
শেখ সমসের আলী জানান, প্রায় এক বছর আগে তার মা মারা যায়। তাকে পীরডাঙ্গী গোরস্তানে দাফন করা হয়। তার মায়ের কবর সহ অন্যান্যদের কবর রাতের আধারে দুস্কৃতিকারীরা খুড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। এতে আমরা মর্মাহত।
উল্লেখ্য গত শুক্রবার রাতে পীরডাঙ্গী গোরস্তানের প্রায় ১৭ টি পুরাতন কবর খুড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটে। শনিবার সকালে বিষয়টি জানা জানি হলে মানুষের ঢল নামে সেখানে। ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিবিসি সাক্ষাৎকার দেখেও শেষ রক্ষা হলোনা প্রশান্ত বসাক’র

উপজেলা চাউলকল মালিক বহুমুখী সমবায় সমিতির নির্বাচন- আলতাফুর সভাপতি ফরহাদ সম্পাদক নির্বাচিত

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দৃষ্টান্ত স্থাপন ৮ মাসে ৮৭৭ নরমাল ডেলিভারি

শীতের আগমন : জমে উঠছে মৌসুমী গরম কাপড়ের মার্কেট

বোদায় নানা কর্মসূচীতে শেখ রাসেল দিবস পালিত

পল্লীশ্রী’র দিনব্যাপী শিশু ও মেডিসিন বিভাগের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প

পঞ্চগড়ে দেড় শতাধিক পথশিশুকে শীতের পিঠা খাওয়ালেন ‘গরিবের বন্ধু’ অ্যাডভোকেট আহসান হাবীব

হিলি সীমান্ত পরিদর্শনে সেনা, নৌ, বিমান বাহিনীর প্রতিনিধি দল

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক -২ ।

বোচাগঞ্জে প্রথমবারের মতো রাজসিক সৌন্দর্য ছড়াবে টিউলিপ