Tuesday , 23 August 2022 | [bangla_date]

পীরগঞ্জে মরদেহ দাফনে বাধা

পীরগঞ্জ প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারী গোরস্তানে মরদেহ দাফনে বাধা দিয়েছেন এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও তার সন্তানেরা। মরদেহ কবস্থ করার আগ মুহুর্তে বাধা দিয়ে সদ্য খুড়া কবরের পাড় কোদল দিয়ে কেটে ভরাট করার চেষ্টা করেছেন তারা। মঙ্গলবার বিকেলে উপজেলার যৌদ্দপীর গোরস্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পানি উন্নয়ন বোর্ডে পীরগঞ্জ অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী লতিফুর রহমান (৬৭)বাধ্যক্য জনিত কারনে সোমবার রাতে মারা যান। মঙ্গলবার বিকেলে তার মরদেহ উপজেলার সরকারী যৌদ্দপীর গোরস্থানে দাফন করার জন্য কবর খুড়া হয়। যানাজা শেষে মরদেহ ঐ কবরে দাফনের উদ্দেশ্যে সেখানে নেওয়া হয়। এরই মধ্যে উপজেলার ভেলাতৈড় গ্রামে অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক শরীফ মাস্টার ও তার ছেলে পলাশ এবং রানা সেখানে গিয়ে মরদেহ দাফনে বাধা দেয় এবং কোদল দিয়ে কবরের দুই পাড় কেটে তা ভরাট করার চেষ্টা করেন। উপস্থিত মুসল্লিারা তাদের বাধা দেয়। এ সময় বিশৃংখলা শুরু হলে তারা পালিয়ে যায়। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, সহকারী কমিশনার(ভুমি) কামরুল হাসান সোহাগ, ওসি জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে ঐ কবরের পাশে নতুন করে কবর খুড়ে ঐ ব্যক্তির মরদেহ দাফন করা হয়।
উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম বলেন, এ রকম অনাকাংখিত ঘটনা এর আগে ঘটেনি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে আহবান জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন, সরকারি জায়গায় এ ধরণের ঘটনা অত্যন্ত দুঃখ জনক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি বেদনা দায়ক। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস লাগিয়ে কিশোরের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে সবজি চাষে ঝুঁকছেন কৃষকেরা !

বিরামপুরে কাজে ব্যস্ত মা, পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

নিজের উৎপাদিত কুটির শিল্পপণ্যের বাজারজাত করণে আধুনিকতার আশ্রয় নিয়েছে মাইকেল

পঞ্চগড়ের তেতুলিয়ায় একই চা-বাগানে হচ্ছে মাল্টা , চায়ের চেয়ে লাভবান হচ্ছে চাষিরা

নারী হোটেল শ্রমিককে কুপিয়ে হত্যা ঘটনায় পরকীয়া প্রেমিক গ্রেফতার

বীরগঞ্জে অজ্ঞাত পরিচয়ের মহিলার মৃতদেহ উদ্ধার

দিনাজপুরে আত্রাই নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

বীরগঞ্জে প্রচেষ্টা ব্লাড ব্যাংক এর মাসব্যাপী  শীতবস্ত্র বিতরণ কর্মসূচী 

নিজপাড়া -১ প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল চুরি,ভয়াবহ অগ্নিকান্ড