Wednesday , 24 August 2022 | [bangla_date]

পীরগঞ্জে সার সরবরাহ ও বাজার মনিটরিং করার দাবীতে স্বারকলিপি

পীরগঞ্জ প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পর্যাপ্ত পরিমানে রাসায়নিক সার সরবরাহ করা ও নিয়মিত বাজার মনিটরিং করার দাবীতে স্বারক লিপি দিয়েছে উপজেলা কৃষক সমিতি। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ সংক্রান্ত স্বারকলিপি দেন তারা।
উপজেলা কৃষক সমিতির সভপতি আধীর কুমার রায় ও সাধারণ সম্পাদক মোর্তুজা আলম স্বাক্ষরিত স্বারকলিপিতে বলা হয়, পীরগঞ্জ উপজেলা একটি কৃষি প্রধান এলাকা। এখানকার ৯০ ভাগ মানুষ কৃষক। বর্তমানে আমন ধানের ভড়া মৌসুম চলছে। এ সময়ে উপজেলার অনুমোদিত সার ডিলার ও বিভিন্ন সারের দোকানে কৃষক সার কিনতে গেলে চাহিদা মত পাচ্ছেন না। কোথাও কোথাও সার পাওয়া গেলেও নির্ধারিত মুল্যের চেয়ে অনেক বেশি দামে কৃষকে সার কিনতে হচ্ছে। যার ফলে কৃষক ও কৃষিকাজ হুমকির মুখে পড়েছে। কীট নাশকের দাম নিয়ে নৈরাজ্য চলছে। অসহনীয় লোডশেডিং ও ডিজেলের দাম বাড়ার কারণে কৃষক চরম হতাশা গ্রস্থ। এ অবস্থায় পর্যাপ্ত পরিমান সার সরবরাহ করা সহ সার ও কীট নাশকের বাজার নিয়মিত মনিটরিং করার দাবী জানায় কৃষক সমিতি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির জানান, সার ও কীট নাশকের বাজার নিয়মিত মনিটরিং করা হচ্ছে। অনিয়মের কারণে অনেককে জরিমানাও করা হয়েছে। কৃষক যেন পর্যাপ্ত সার পায় সেজন্য উদ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ, বোচাগঞ্জ ও বিরামপুর আজ মুক্ত দিবস

ঠাকুরগাঁওয়ে দলিল লেখক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে- সভাপতি ওয়াদুদ, সাধারণ সম্পাদক-আমিনুল

বীরগঞ্জে ১০ টাকা কেজি আলু! 

চিরিরবন্দরে দুই মুখওয়ালা বাছুরের জন্ম

ঠাকুরগাঁওয়ে সরকারি পেরিফেরি (খাস) জমি জবর দখলের চেষ্টা — শিল্প প্রতিষ্ঠানের চলাচলের রাস্তা বন্ধ করে দোকানঘর নির্মাণের অভিযোগ

পীরগঞ্জে আইন শৃংখলা বিষয়ক সভা

বীরগঞ্জে দোকান মার্কেটে ক্রেতাদের ব্যাপক উপস্থিত

আটোয়ারীতে অটোভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

লায়ন্স ক্লাবের ডায়াবেটিস ক্যাম্পে ক্লাব প্রেসিডেন্ট নিয়ন্ত্রণে রাখতে পারলে ডায়াবেটিস রোগী অনেক দিন বাঁচতে পারে

হাবিপ্রবির সিএসই অনুষদে কনফারেন্স কক্ষের উদ্বোধন