Monday , 1 August 2022 | [bangla_date]

ফুলবাড়ীতে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত-৪

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সবুর আলী নামে এক পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন।
গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাঙামাটি (বিজিবি ক্যাম্প) ডাঙ্গাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত এসআই মো. সবুর আলীর বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানায়। আহত অপরজনেরা হলেন, ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গ্রামের ভবেশের ছেলে দ্বিপক, একই এলাকার বিষুর ছেলে বিকাশ ও দ্বিজেনের ছেলে দ্বিলিপ।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই পুলিশ কর্মকর্তা মাইক্রোবাস নিজে চালিয়ে রংপুর থেকে দিনাজপুর আদালতে সাক্ষী দেওয়ার জন্য যাচ্ছিলেন। পথে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের ডাঙ্গাপাড়া এলাকায় ট্রাক্টর ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ওই পুলিশ সদস্যসহ ট্রলিতে থাকা তিনজন আহত হয়। এ সময় আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাঁরা প্রাথমিক চিকিৎসা নেয়।
ফুলবাড়ী থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম জানান, ওই পুলিশ সদস্য রংপুর থেকে দিনাজপুর আদালতে সাক্ষী দেওয়ার জন্য যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে আদালতে সাক্ষী দিতে গেছেন। মাইক্রোবাস ও ট্রাক্টরটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অসম্প্রদায়িক বাংলাদেশে ইসলাম একমাত্র আওয়ামীলীগের কাছেই নিরাপদ —–নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ

বুধবার থেকে ব্যাংকিং কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৪টা

কাহারোলে বাঁশ শিল্পের বাজার ধস, আজ প্লাস্টিক সামগ্রীর কারণে

তেঁতুলিয়ায় কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর

শতাধিক অসহায়, শীতার্তের মাঝে কম্বল বিতরণ

দিনাজপুরে কর্মকর্তা ও ডেইরী খামারীদের সমন্বয়ে খামার ব্যবস্থাপনা বিষয়ক মত বিনিময় সভা

বাড়ি বাড়ি জ্বরের রোগী, খানসামায় সেবা দিতে হিমশিমে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

কাহারোলে ১৫টি বৈদ্যুতিক পাখা প্রদান করলেন এমপি গোপাল

বীরগঞ্জে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে বার্ষিক পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত