Tuesday , 23 August 2022 | [bangla_date]

ফুলবাড়ীতে শ্মশানের সেওড়া গাছে ঝুলন্ত আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুরের ফুলবাড়ীর শ্মশানের সেওড়া গাছে ঝুলন্ত অবস্থায় রথিন হেমব্রম ডুগডুর (৩৮) নামে এক আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকালে মরদেহের ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গত সোমবার দিবাগত রাত ৯টার দিকে ফুলবাড়ীর উপজেলার কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের শ্মশানের সেওড়া গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত রথিন হেমব্রম ডুগডুর ফুলবাড়ীর উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরী মন্ডলপাড়া গ্রামের মৃত সোম হেমব্রমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো.শফিকুল ইসলাম জানান, রামেশ্বরপুর গ্রামের শ্মশানের নির্জন স্থানের সওড়া গাছের ডালে ঝুলন্ত অবস্থায় রথিন হেমব্রম ডুগডুরের মরদেহটি স্থানীয়রা দেখতে পেয়ে খবর দিলে পুলিশ রাতেই মরদেহটি উদ্ধার করে। গতকাল মঙ্গলবার সকালে মরদেহের ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে শিক্ষকদের সক্ষমতা উন্নয়নের জন্য আইডিয়া মেলা

সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে মায়ের ভূমিকা অপরিসীম ,বক্তব্যে বললেন- সদর উপজেলা চেয়ারম্যান– টিটো

ঠাকুরগাঁওয়ে প্রেমিকা ধর্ষনের ঘটনায় মামলা –প্রেমিক গ্রেফতার

আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করলেন পুলিশ সুপার_ মারুফত হাসান

তেঁতুলিয়ায় ভিনদেশি রাজসিক টিউলিপ ফুল বাগান দর্শনে দর্শনার্থীরা

চা পাতার আড়ালে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পরিবহনে একজনকে আটক

আত্মীয়-স্বজন সহকর্মী-শুভাকাঙ্ক্ষীদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন শিক্ষক প্রবীণ সাংবাদিক প্রথম আলো প্রতিনিধি কাজী নুরুল ইসলামপীরগঞ্জের শিক্ষক ও প্রথম আলো প্রতিনিধি কাজী নরুল ইসলাম

দিনাজপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা সভা

হাবিপ্রবি ক্যাম্পাসে গানের তালে পিঠা উৎসব !

পীরগঞ্জে এক রাতে ৩ গ্রামে অগ্নিকান্ড