Thursday , 4 August 2022 | [bangla_date]

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ ও বৃক্ষরোপন

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ ও বৃক্ষরোপন

বৃহস্পতিবার দিনাজপুর শহরের প্রানকেন্দ্র কালিতলাস্থ ছানাপীর দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার আয়োজনে ফলজ গাছ বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়। ছানাপীর দাখিল মাদ্রাসার সুপার মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক্জ্জুামান চৌধুরী মাইকেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদকপ্রাপ্ত বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার নেতা এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুয়েল ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহাজাহান নভেল। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মাদ্রাসার সহকারি শিক্ষক ওয়াজেদ আলী। গাছ বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধণ করতে গিয়ে প্রধান অতিথি মোঃ ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল বলেন, গাছকে ভালোবাসতে হবে নিজের দেশের মতো করে। গাছ মানুষকের অক্সিজেন দিয়ে বাঁচায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। এই মাদ্রাসার শিক্ষার্থীদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে পারলে তাদের হৃদয়ে দেশপ্রেম সৃষ্টি হবে। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান জুয়েল বলেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্দ্যেগে দিনাজপুরে এ পর্যন্ত ৫০হাজার গাছ বিতরণ ও বৃক্ষরোপন করা হয়েছে। আমার বিশ্বাস যে ফলজ গাছ শিক্ষার্থীদের মাছে বিতরণ করা হয়েছে সেই গাছের ফল খেয়ে তাদের মেধার বিকাশ ঘটবে। শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক অবহিতকরন সভা

নারী দিবসে এলজিইডির নারী শ্রমিকরা বৈষম্যের স্বীকার

পীরগঞ্জে সরকারি ভাবে ভিক্ষুকদের পুর্নবাসনের লক্ষে উপকরণ বিতরণ

অভিভাবকেরা দুশ্চিন্তায় ঠাকুরগাঁওয়ে ব্যাপক হারে মাদক বৃদ্ধি – গ্রেফতার-৬

ইউপি নির্বাচন: বালিয়াডাঙ্গীতে দুজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

দিনাজপুর-৪ আসনে সম্ভাব্য বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে ‘দ্যা রয়েল লাউঞ্জ’ নামে নতুন চাইনিজ উদ্বোধন

বীরগঞ্জে আই,আর,আই এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আল হাসানাহ স্কুলে ইংরেজি, গনিত ও বিজ্ঞান বিষয়ে ইন্টার ক্লাস অলিম্পিয়াড পুরস্কার বিতরন

আল হাসানাহ স্কুলে ইংরেজি, গনিত ও বিজ্ঞান বিষয়ে ইন্টার ক্লাস অলিম্পিয়াড পুরস্কার বিতরন

পঞ্চগড়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি  বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পঞ্চগড়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত