Sunday , 21 August 2022 | [bangla_date]

বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির জাতীয় শোক সভা

শনিবার দিনাজপুর প্রেসক্লাব এম.আব্দুর রহিম মিলানায়তনে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি দিনাজপুর জেলা শাখার আয়োজনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি দিনাজপুর জেলা শাখার সভাপতি গোলাম নবী দুলাল এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব রতন সিং।
প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামালউদ্দীন বাচ্চু, দিনাজপুর সরকারি কলেজের অধ্যাপক জলিল আহম্মেদ, সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক নাথালিউস মারান্ডী ও সমাজসেবক আল-মামুন বিপ্লব। শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা পলাশ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাবেক ছাত্রলীগ নেতা ও বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি দিনাজপুর জেলা শাখার সমন্বায়ক এ্যাডঃ সৈকত পাল।
বক্তারা বলেন, বাহাত্তরের সংবিধান যাতে প্রতিষ্ঠিত না হয় সে জন্য মোস্তাক-মেজর ডালিমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন একটি বাংলাদেশ, একটি নিজস্ব পতাকা পেতাম না। ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা করে যে সম্প্রদায়িক দেশ বানাতে চেয়েছিল বাংলার সচেতন নাগরিকরা তা হতে দেয়নি। শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে উন্নয়নের উচ্চ শিকড়ে নিয়ে গেছে। আসুন আমরা সবাই তার হাতকে শক্তিশালী করি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাজেটকে স্বাগত জানিয়ে রাণীশংকৈলে পদবঞ্চিত আ’লীগ নেতাদের আনন্দ মিছিল

স্প্রে ছিটিয়ে বালিয়াডাঙ্গীতে ২ বাড়ীতে দুধর্ষ চুরি, এলাকায় আতঙ্ক

বোচাগঞ্জে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

১৯ দিনে ১৩ হাজার কোটি টাকা পাঠালেন প্রবাসীরা

বীরগঞ্জ পাকিস্তানী হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভায় মনোরঞ্জন শীল গোপাল এমপি একাত্তরের চেতনায় আগামীর পথচলা নির্ধারণ করতে হবে

মিয়ানমারে বিমান হামলা, পালাচ্ছে মানুষ

বীরগঞ্জে ২ শতাধিক শ্রমজীবীর মাঝে আর্থিক সহায়তা প্রদান

জঙ্গি দমনে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: র‌্যাব ডিজি

অসহায় মানুষদের পাশে দিনাজপুর রক্তদান সমাজকল্যাণ সংস্থা ও সাধারণ শিক্ষার্থীরা

হরিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত