Thursday , 18 August 2022 | [bangla_date]

বাংলাবান্ধা স্থলবন্দরে দুইদিন আমদানি-রপ্তানি বন্ধ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উদযাপন ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশী স্থলবন্দর বাংলাবান্ধার আমদানি-রপ্তানী দুইদিন বন্ধ থাকছে। তবে ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন। তিনি জন্মাষ্টমী ও সাপ্তাহিক ছুটির কারণে বৃহস্পতিবার ও শুক্রবার বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার সকাল থেকে আবার চালু হবে বন্দরটির কার্যক্রম।

বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীতে একদিনের জন্য বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানী বন্ধ থাকলেও ইমিগ্রেশনে যাত্রীপারাপার স্বাভাবিক থাকবে।
ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, সোমবার ভারতে জন্মাষ্টমীর সরকারি ছুটি থাকায় পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ আছে।
মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে হরিপুরে আওয়ামী লীগের আনন্দ র‌্যালী অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সার্বজনীন পেনশন একটি চমকপদ ও ভাল উদ্যোগ– রমেশ চন্দ্র সেন এমপি

দিনাজপুর শহর জামায়াতের উদ্যোগে ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্থানীয় ভাবে বালু মহাল না থাকায় রাণীশংকৈলে ভাটা মালিক ও ঠিকাদারদের মাথায় হাত!

মহিলালীগ ও যুব মহিলালীগের নির্বাচনী প্রচারণায় বর্ধিত সভা

বীরগঞ্জে অজ্ঞাত পরিচয়ের মহিলার মৃতদেহ উদ্ধার

হাবিপ্রবিতে ইঞ্জিনিয়ারিং, ভেটেরিনারি ও বিজনেস স্টাডিজ অনুষদের ওরিয়েন্টেসন কার্যক্রম

একসাথে ৩৫০ ইউনিট সোনালীকা ট্রাক্টর হস্তান্তর করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পথে এসিআই মটরস্

বীরগঞ্জে আলু ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

রাণীশংকৈলের দবিরুল ইসলামের ইন্তেকাল