Monday , 22 August 2022 | [bangla_date]

বাজারে অসময়ের শিমের কেজি ২৪০ টাকা

বাজারে শীতের সবজি সিম আসতে এখনও ঢের বাকি। তবে দিনাজপুরের হিলিতে কাঁচাবাজারে উঠেছে অসময়ের শিম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৪০ টাকা দরে।
এছাড়া, বাজারে উঠেছে টমেটো। বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। আমদানি হওয়া গাজর বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। অসময়ের সবজির স্বাদ নিতে কেউ কেউ কিনলেও অনেকেই দাম শুনে ফিরে যাচ্ছেন বলে জানান দোকানিরা।
ক্রেতা সিদ্দিক হোসেন বলেন, ২১ আগস্ট বাজারে সবজি কিনতে গিয়ে এই মৌসুমে প্রথম শিম দেখতে পেলাম। সাধারণত এখন শিমের মৌসুম নয়, তাই অসময়ের শিমে স্বাদ নিতে ৬০ টাকায় আড়াইশ’ গ্রাম কিনেছি। সঙ্গে টমেটো ও গাজর কিনেছি অল্প পরিমাণে। তবে দামটা বেশি। দাম কমলে সবাই কিনতে পারতো।’
সবজি কিনতে আসা ইসরাফিল আলম বলেন, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বেশি। এ কারণে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে বাজারে অসময়ের সবজি উঠেছে। দেখে কিনতে ইচ্ছে হলেও, দাম শুনে ইচ্ছে শেষ হয়ে গেছে।’
বিক্রেতা আব্দুল খালেক বলেন, আমরা সাধারণত জেলার বিরামপুর ও ফুলবাড়ি অঞ্চল থেকে সবজি সংগ্রহ করে হিলি বাজারে বিক্রি করে থাকি। আমাদের অঞ্চলের শিম আসতে এখনও বেশ কিছুদিন বাকি। কিন্তু ইতোমধ্যে যশোর অঞ্চলের কৃষকদের শিম বাজারে উঠতে শুরু করেছে। ফুলবাড়ি হাট থেকে ২০০ টাকা কেজি দরে শিম কিনে এনেছি। সঙ্গে পরিবহন খরচ আছে। সব মিলিয়ে বিক্রি করছি ২৪০ টাকা কেজি দরে। এছাড়া আমাদের অঞ্চলে এখনও টমেটো উঠেনি। কিন্তু ফুলবাড়িতে উঠতে শুরু করায় সেখান থেকে নিয়ে এসেছি। প্রতি কেজি টমেটো ১৬০ টাকা দরে কিনেছি। বিক্রি করছি ২০০ টাকা কেজি দরে। চাহিদা থাকায় চায়না থেকে আমদানি হওয়া গাজর বগুড়া থেকে এনে বিক্রি করছি। এটিও ২০০ টাকা দরে কিনে এনে ২৪০ টাকা কেজি দরে বিক্রি করছি। অসমের সবজি হওয়ায় অল্প পরিমাণে এনেছি। স্বাদ গ্রহণের জন্য কেউ কেউ কিনলেও দাম বেশি হওয়ায় অনেকে না কিনেই ফিরে যাচ্ছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পার্বতীপুরে চুরি হয়ে যাওয়া রেললাইন সহ রেলওয়ে মালামাল উদ্ধার

ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতির ১ হাজার শীতবস্ত্র বিতরণ

আমরা প্রতিহিংসার রাজনীতি করবোনা, কাহাকেও প্রতিহিংসার রাজনীতি করতে দিবনা -ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির

রাণীশংকৈলে শত শত গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত: দিশেহারা খামারিরা

রহস্যে ঘেরা সেই বারমুডা ট্রায়াঙ্গেলে এবার ২০ যাত্রীসহ জাহাজ নিখোঁজ!

ঠাকুরগাঁওয়ে প্রবাসীর নির্মাণধীন বাড়ি ভেঙ্গে দিলেন দুর্বৃত্তরা

ঠাকুরগাঁওয়ে পানদোকানদার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত- সভাপতি – নওশাদ ও সাধারণ সম্পাদক- আকুল,

বিরামপুরে এবি পার্টির রাজনৈতিক কর্মশালা

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক শুভ কারাগারে

বীরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালন