Monday , 8 August 2022 | [bangla_date]

বিরলে বর্বরোচিত নির্যাতন চালিয়ে গৃহবধূর মাথা ন্যাড়া যৌতুক লোভী স্বামী ও শ্বশুর-শ্বাশুরি আটক

বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে এক গৃহবধুর হাত পা বেঁধে নির্যাতন চালিয়ে মাথা ন্যাড়া করে দেয়া হয়েছে। বর্বরোচিত নির্যাতনের ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে উপজেলার ১০ নং রাণী পুকুর ইউপি’র কাজিপাড়া বিলাই মারি গ্রামে । এঘটনায় যৌতুক লোভী স্বামী ও শ্বশুর-শ্বাশুরীকে আটক করেছে পুলিশ।
জানাগেছে, গাইবান্ধা সদর উপজেলার বালাসীঘাট মধ্য বাগুড়িয়া গ্রামের মৃতঃ আছমত আলীর কন্যা রেশমা খাতুন (২৫) এর সাথে বিরল উপজেলার ১০ নং রাণী পুকুর ইউপি’র কাজিপাড়া বিলাই মারি গ্রামের হাসিম আলীর যৌতুক লোভী পুত্র মজিবর রহমান (২৮) এর প্রায় ৮ বছর পূর্বে বিয়ে হয়। তাদের একটি ৬ বছর বয়সী কন্যা সন্তানও রয়েছে।
নির্যাতিত গৃহবধূ রেশমা খাতুন জানান, বিয়ের পর থেকেই যৌতুক লোভী স্বামী মজিবর, শ্বশুর হাসিম আলী (৬৫) ও শ্বাশুরী মনোয়ারা বেগম (৫৫) গৃহবধু রেশমা খাতুনের উপর কারণে অকারণে নির্যাতন চালাতো। শনিবার দিবাগত রাতে শ্বশুর-শ্বাশুরীর ইন্ধনে স্বামী মজিবর রহমান আবারও স্ত্রী রেশমাকে যৌতুকের জন্য চাপ দিলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। এসময় রাত ১ টার দিকে স্বামী মজিবর রহমান রেশমাকে খাটের উপর শুয়াইয়ে শক্ত করে বেঁধে ফেলে। এরপর মুখে কাপড় গুজে দিয়ে রেশমার উপর শুরু করে বিভিন্ন ভাবে শারিরিক নির্যাতন। এক পর্যায় রেশমার মাথার অর্ধেক অংশের চুল জোর পূর্বক ন্যাড়া করে দেয় মজিবর ও তার বাবা হাসিম আলী এবং মা মনোয়ারা বেগম। এনির্যাতন চলে ভোর ৪ টা পর্যন্ত। রেশমার চিৎকারে আশ-পাশের মানুষ ছুটে এসে তাকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে দেন। তিনি বর্তমানে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি খবর পাবার সাথে সাথে হাসপাতালে অফিসার ও ফোর্স পাঠিয়ে নির্যাতনের শিকার রেশামা খাতুনের খোঁজ খবর নিয়েছি। রোববার দুপুরে রেশমা নিজে বাদী হয়ে ঘটনার সাথে জড়িত রেশমার স্বামী মজিবর, শ্বশুর হাসিম আলী ও শ্বাশুরী মনোয়ারা বেগমকে আসামী করে সংশ্লিষ্ঠ ধারায় একটি মামলা নং-৫ দায়ের করেছেন। মামলার পরপরেই এজাহার নামীয় আসামীগণকে তাদের বাড়ী থেকে গ্রেফতার করে বিকালে জেল হাজতে প্রেরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পার্বতীপুরে জাতীয় নাগরিক পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পার্বতীপুরে ট্যাংকলরী শ্রমিকদের ১০ দফা দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ

বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সভা কক্ষের মেঝে ঢালাই কাজ উদ্বোধন

ময়মনসিংহ স্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রেনযাত্রী নিহত

দিনাজপুরে অজ্ঞাত মৃত ব্যক্তির পরিবারের সন্ধানে পুলিশ

বজ্রপাত থেকে রক্ষা পেতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০টি জরুরি নির্দেশনা

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড

বীরগঞ্জে ঝটিকা অভিযানে ২১০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

মাদক কারবারীদের হুশিয়ারী দিলেন নব-নির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান