Wednesday , 17 August 2022 | [bangla_date]

বিরামপুরে এ্যাম্পোল ইনজেশকনসহ একজন আটক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিচ এ্যাম্পোল ইনজেশকনসহ একজনকে গ্রেপ্তার করেছে।
মামলা সুত্রে জানা যায়, সোমবার (১৫ আগষ্ট ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশে এসআই মামনুর রশিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিরামপুর পৌর শহরের পুর্ব জগন্নাথপুর মহল­ার রেল স্টেশনের পশ্চিম পার্শ্বে মাদক বিরোধী অভিযান চালান। এসময় জনৈক ওহি (৪৩) এর পানের দোকানের সামনে থেকে কোমরে কালো কাপড়ের ব্যাগে কসটেপ দ্বারা পেঁচানো বডি ফিটিং অবস্থায় ১৫০ পিচ ভারতীয় আমাদানী নিষিদ্ধ নেশা জাতীয় এ্যাম্পোল ইনজেশকনসহ মাদক ব্যবসায়ী রেজাউল করিম (৪৬) কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রেজাউল করিম (৪৬) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের মৃত এমাজ উদ্দিন ছেলে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিরামপুর থানায় ২৫-বি(২) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ধারায় মামলা হয়েছে। মামলা নং-১২, তাং-১৬/০৭/২০২২ইং।
তিনি আরো গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ডাকাতি, চোরাচালান ও মাদকসহ পূর্বের ৫ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামী রেজাউল করিমকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে অতি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে গরু প্রদান

মহানবী হযরত মোহাম্মদ (সঃ)কে কুটুক্তির প্রতিবাদে ফুলবাড়ীতে ধর্মপ্রান মুসল্লিদের মানববন্ধন

চলে গেলেন পঞ্চগড়ের ১৪৪ বছর বয়সী প্রবীণ চান মিয়া

পঞ্চগড়ের পুলিশ সুপারের প্রেস ব্রিফিং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করা সেই মোজাম্মেল রিমান্ডে

বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম, অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বীরগঞ্জে চোখের চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত

ইছামতি নদীতে ভাসমান সবজি বাগান: সবজি চাষে সফল মোস্তাকিম ইসলাম

কাহারোলে বাঁশ শিল্পের বাজার ধস, আজ প্লাস্টিক সামগ্রীর কারণে

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত- ৪