Sunday , 14 August 2022 | [bangla_date]

বিরামপুরে ট্রেনের ধাক্কায় এক ছাত্র

বিরামপুরে ট্রেনের ধাক্কায় এক ছাত্র

বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:দিনাজপুরের বিরামপুরে কানে ইয়ার ফোন লাগিয়ে মোবাইলে গান শুনার সময় ট্রেনের ধাক্কায় এক ছাত্র নিহত হয়েছে। নিহত ছাত্রের নাম শাহারিয়ার হাসান (১৫)। সে নবম শ্রেণীর ছাত্র।
শনিবার রাত আটটার দিকে পৌর শহর এলাকা চাঁদপুর মধ্যপাড়া গ্রামের পাশে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহারিয়ার হাসান বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া মহল্লার মোঃ মাহাফুজুর ইসলাম মুক্তারের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের হিলি (হাকিমপুর) জিআরপি পুলিশ ফারির উপ-পরিদর্শক কায়কোবাদ।
এবিষয়ে জানতে চাইলে হিলি সেকশন ১০ এসপির টিম্যান আন্না বেগম জানান, শনিবার আনুমানিক আটটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগডগামী একতা এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর ষ্টেশনে যাচ্ছিল। পথে পৌর শহর এলাকা চাঁদপুর মধ্যপাড়া গ্রামের পাশে রেললাইনে বসে কানে ইয়ার ফোন লাগিয়ে মোবাইলে গান শুনছিলো নিহত শাহারিয়ার হাসান। এসময় ট্রেনটি শাহারিয়ার হাসানকে ধাক্কা দিলে মাথায গুরুতর আঘাত পেয়ে ঘটনা স্থলেই মৃত্যু হয়।
বাংলাদেশ রেলওয়ের হিলি (হাকিমপুর) জিআরপি পুলিশ ফারির উপ-পরিদর্শক কায়কোবাদ বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় পার্বতীপুর জিআরপি রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

ফুলবাড়ীতে সূর্য্য পূজা (ছটপূজা) হিন্দু ধর্মালম্বী নারী ও পুরুষের মিলন মেলায় পরিনত

বোচাগঞ্জে অগ্নীকান্ডে ৩টি দোকান ভুস্মিভুত

রাণীশংকৈলে শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালিত

বোচাগঞ্জের পল্লীতে শিশু হত্যার চেষ্টায় মামলা দায়ের

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদী পারাপারের জন্য নিজেদের তৈরি বাঁশের সাঁকোই ২০ গ্রামের মানুষের ‘ভরসা’

ঠাকুরগাঁওয়ে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া ও আনন্দ উৎসব

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ এর বৃক্ষরোপন কাযক্রম

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপন

পীরগঞ্জে আগুনে পোড়া ৩টি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান