Wednesday , 17 August 2022 | [bangla_date]

বিরামপুরে যুবকের মরদেহ উদ্ধার

বিরামপুরে যুবকের মরদেহ উদ্ধার
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-বিরামপুর পৌর শহর এলাকা দোশরা পলাশবাড়ি মৃত খাজের উদ্দীনের লিচু বাগান থেকে মাহবুব আলম সাকিব (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহবুব আলম সাকিব পাবর্তীপুর উপজেলার সংকরপুর গ্রামের মিন্টু প্রামানিক এর ছেলে। বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) নওয়াবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪ টার দিকে দোশরা পলাশবাড়ি মৃত খাজের উদ্দীনের লিচু বাগানে মাহবুব আলম সাকিবের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। আরো জানা যায়, নিহতের মাথায় ইট দিয়ে থেঁতলানো এবং গলায় গামছা পেঁচানো ছিলো। লাশের পরনে নীল রংয়ের লুঙ্গি ও গায়ে মিষ্টি রংয়ের টি-সার্ট রয়েছে।
বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) নওয়াবুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লিচু বাগান থেকে মাহবুব আলম সাকিব নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এমআব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে আমন ধানের আশানুরুপ ফলন কম হওয়ায় কৃষকের ভাগ্যে মিলছে না কাঙ্খিত মুল্য

রাণীশংকৈলে ৯৫ পিস ইয়াবা সহ আটক ৩ জন

বোচাগঞ্জে রহিমা খাতুন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ এনে উপজেলা মাধ্যমিক সুপার ভাইজার ও প্রতিষ্ঠানের সভাপতি সহ ৪জনের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মনছুর আলী

হরিপুর ইমারত নির্মাণ শ্রমিক নির্বাচন: সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে

দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটিতে কাজী মামুনুর রশীদ কচি সদস্য হওাতে জেলা সড়ক পরিবহন মালিক গ্রæপের পক্ষ থেকে সংবর্ধনা

বৈদ্যুতিক তারে জড়িয়ে ১জনের মৃত্যুঃ রাণীশংকৈলে ছেলের অনুষ্ঠানে দাওয়াত খাওয়া হলোনা মায়ের

সংবাদ সম্মেলনে অভিযোগ স্ত্রী মনিরা কর্তৃক স্বামী গোলাম কিবরিয়া পারিবারিক নির্যাতন ও সহিংসতার শিকার

রাণীশংকৈলে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঘোড়াঘাটে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন