Thursday , 4 August 2022 | [bangla_date]

বীরগঞ্জের পল্লীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে পানিতে ডুবে আশিষ নামে ৪-৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের ১নং শিবরামপুর ওয়ার্ডের অধিকারী গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আশিষ অধিকারী ওই এলাকার প্রদীপ চন্দ্র অধিকারীর ছেলে। পারিবারিক ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ওই শিশুর মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু আশিষ বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা ও বাড়ির লোকজন। কোথাও না পেয়ে বাড়ির পাশের পুকুরে প্রথমে তার পড়নের জুতা ভাসতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুরে থেকে আনুমানিক দুপুর ২টার দিকে শিশু আশিষের মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য যাদব অধিকারী জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি আমি শুনেছি। বিষয়টি নিশ্চিত করে শিবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক জানান, শিশু আশিষ এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে দ্রুত বিচার আইনে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফুলিসহ আটক ২

হরিপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান-জরিমানা

ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হলে স্বাধীনতার চেতনা ম্লান হবে’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

জীবন রক্ষায় নিরাপত্তা চেয়ে বীরগঞ্জ থানায় অভিযোগ

আটোয়ারীর চাঞ্চল্যকর ‘শয়ন’ হত্যার আসামী আশুলিয়ায় আটক

আলামিয়া মাদরাসা ও এতিমখানার বার্ষিক সাধারণ সভা, পাগড়ী প্রদান ও ইফতার মাহফিল

বিরলে দুই গ্রুপের টানটান উত্তেজনায়  বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিরলে দুই গ্রুপের টানটান উত্তেজনায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হরিপুরে মন্দির সংস্কার ও দুস্থ ব্যক্তিদের মাঝে চেক বিতরণ

ঠাকুরগাঁওয়ে জাতীয় পাট দিবস পালন