Tuesday , 16 August 2022 | [bangla_date]

বীরগঞ্জে জাতীয় শোক দিবসে বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিক ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় হতদরিদ্র ৫ জনের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ আগষ্ট -২০২২) দুপুরে বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ৫ জন ক্যান্সার, কিডনি, স্ট্রোক, প্যারালাইডস,জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের মাঝে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করেন
দিনাজপুর -১( বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কালীপদ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিন্দ্রনাথ গবিন বর্মন, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো. শামীম ফিরোজ আলম,সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো.ইয়াসিন আলী,ভোগনগর ইউপি চেয়ারম্যান মোঃ রাজিউর রহমান রাজু উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলা পরিষদ নির্বাচনের আলোড়ন তুলেছে ফুলবাড়ীতে সদস্য পদ প্রার্থী সাংবাদিক আবু শহীদ

লোকসানে চলা স্থলবন্দরগুলো বন্ধ করে দেয়া হবে—–নৌ পরিবহন উপদেষ্টা

রাণীশংকৈলে স্বামীর হাতে স্ত্রী খুন থানায় স্বামীর আত্মসমর্পণ

বাজারের ময়লা পরিস্কার করা মামুন স্নাতকোত্তর এক ডিগ্রিধারী তরুণ!

আদালতে জামিন নিতে গিয়ে বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কারাগারে

দিনাজপুরে সংবাদ সম্মেলনে ইউপি সদস্য মো: পাভেল ইমরান মিথ্যা সংবাদ তৈরীতে ভুল তথ্যপরিবেশনের সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবী

বোদায় কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত

পঞ্চগড়ে করতোয়া নদী থেকে মর্টার শেল উদ্ধার

ঠাকুরগাঁওয়ে অনুর্দ্ধ-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন !

পীরগঞ্জে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ