Wednesday , 10 August 2022 | [bangla_date]

বীরগঞ্জে প্রেমের টানে এসে সুখে সংসার করছেন মিশরীয় তরুণী

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ প্রেমের টানে বাংলাদেশে এসে সুখের সংসার পেতেছেন মিশরীয় তরুণী নুরহান। চলাফেরা,খাবার পোশাক বাঙালিদের মতোই। বাংলাদেশীকে বিয়ে করে সুদূর মিশর থেকে বাংলাদেশে এসে ঘর সংসার শুরু করেছে নুরহান (২০) নামে এক মিশরীয় তরুণী। গত ৪ বছর পূর্বে সুদূর প্রবাস মিশরে কাজের সুবাদে পরিচয় হয় বাংলাদেশি ছেলে ৩৫ বছর বয়সী শমসেরের সঙ্গে। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে গড়ে উঠে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক এরপর ২ মাসের মাথায় তারা স্বামী -সংসারের জন্য ছেড়েছেন পরিবার -পরিজন। বিয়ের সময় ইসলাম ধর্মীয় মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের ৪ বছর পর নুরহান দিনাজপুরে স্বামীর বাড়ি এসেছেন। স্বামী শমসের দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের অর্জনুহার গ্রামের কৃষক বাদশা মিয়ার ছেলে। ভিনদেশীদের ভালোবাসার টানে নিজ দেশ ছেড়ে বাংলাদেশে আসার ঘটনা অহরহ ঘটলেও ভিনদেশী ছেলেকে বিয়ে করে নিজ দেশ ছেড়ে একটি অপরিচিত দেশে ঘর সংসার গড়ে তোলার ঘটনা বিরল। কিন্তু শমসের কে বিয়ে করে নুরহান এখন বাংগালী বধু। স্বামী শমসের সাথে গ্রামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার গ্রামে বসবাস শুরু করছেন ইতিমধ্যে শমসের ও নুরহান কোল জুড়ে একটি মেয়ে এবং একটি ছেলে এসেছে। বড় মেয়ের বয়স ৩ বছর। নাম রাখা হয়েছে রুকাইয়া এবং ছেলে মোঃ ইয়াসিন ১১ মাস বয়সী। গত ৪ বছর পুর্বে তাদের প্রথম পরিচয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। টানা ২ মাসের বুঝাপড়ার একপর্যায়ে পারিবারিকভাবে বিয়ে করেছেন তারা শমসের পিরামিডের দেশ মিশরের কায়রো শহরে নিজস্ব গার্মেন্টস প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। ভিনদেশি বধূ ঘরে আসায় খুশির আমেজ বিরাজ করছে শমসের এর পরিবারের মাঝে। পাশাপাশি বিদেশি বধূ আসার খবরে আশপাশের এলাকার মানুষের পদচারনায় মুখরিত শমসেরের বাড়ির আঙ্গিনা। শমসের বলেন,নুরহানকে স্ত্রী হিসেবে পেয়ে আমি অনেক খুশি। সে এখন আপাদমস্তক বাঙালি। বাঙালি নারীদের মতোই সংসার সামলাচ্ছে। আমরা দুই সন্তানকে নিয়ে সামনের দিনের স্বপ্ন বুনছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু

চিরিরবন্দরে ত্রæটিপূর্ণ সিজার অপারেশনে  প্রসূতির মৃত্যুর অভিযোগ

চিরিরবন্দরে ত্রæটিপূর্ণ সিজার অপারেশনে প্রসূতির মৃত্যুর অভিযোগ

বীরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে ও আলোচনা সভা

চিত্রনায়িকা পরীমণির স্থায়ী জামিন

ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি’র কার্যালয়ে বিএনপি নেতা মাহবুবর কে মারপিট! এলাকায় থমথমে অবস্থা

বীরগঞ্জের গৃহবধূ রঞ্জিনার ফেনী মিরসরাইতে রহস্যজনক মৃত্যু

বোচাগঞ্জে সম্পত্তির মালিক দাবী করে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে মনোনয়ন প্রত্যাশি মুক্তার ব্যতিক্রমী গণসংযোগ

বীরগঞ্জে প্রচেষ্টা ব্লাড ব্যাংক শাখার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে ইউপি নির্বাচন সুষ্ঠু করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভায়