Tuesday , 16 August 2022 | [bangla_date]

বীরগঞ্জে বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিক পালিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসটি উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শাখা বঙ্গবন্ধু সৈনিক লীগের আয়োজনে সোমবার বিকেলে কবি নজরুল উচ্চ বিদ্যালয় শ্রেণিকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মনিরুল ইসলাম মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি। ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন শেষে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ হানিফ হোসেন,সাধারণ সম্পাদক নাজমুল হুদা নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায়, রতন শর্মা, আইন বিষয়ক সম্পাদক মোছাঃ মৌসুমি খাতুন প্রমূখ। দোয়া ও মাহফিল পরিচালনা করেন দারিয়াপুর আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আজিজুল ইসলাম। এসময় বীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় শ্রমিক সংগঠনের উদ্যোগে প্রয়াত ড্রাইভারদের পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

চঞ্চল সভাপতি- রাসেল সম্পাদক।।পীরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পূর্নাঙ্গ কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে আগের দামেই বিক্রি হচ্ছে এলপি গ্যাস

পীরগঞ্জে উচ্ছেদ আতঙ্কে দিন কাটছে ১৭২ ভূমিহীন পরিবারের

ঠাকুরগাও-৩ আসনে ওয়ার্কাস পার্টির প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

ফুলবাড়ীতে মাদক কারবারী মা- ছেলের ছয় মাসের সাজা

পীরগঞ্জে দুই মাদকসেবীর জেল জরিমানা

পীরগঞ্জে দুই মাদকসেবীর জেল জরিমানা

দেশে করোনায় আরো ৫ জনের মৃত্যু : ওমিক্রন শনাক্ত

দিনাজপুরে জেলা জমঈয়তে আহলে হাদীস ও জেলা জমাঈয়ত শুব্বানে আহলে হাদীস এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

কাহারোলে ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ