Friday , 19 August 2022 | [bangla_date]

বীরগঞ্জে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধিঃ
২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বীরগঞ্জ উপজেলা আওয়ামী ছাত্রলীগ।

বুধবার (১৭ আগষ্ট -২০২২) বিকাল ৫টায় বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিজয় চত্বরে (পুরানো শহীদ মিনার) মোড়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

বীরগঞ্জ উপজেলা আওয়ামী ছাত্রলীগের সভাপতি সাজেদুর রহমান অন্তুর এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, সাবেক সহ-সভাপতি করিমুল ইসলাম চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সদস্য আবু হুসাইন বিপু, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রোকুনুজ্জামান বিপ্লব, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো.মোসাদ্দেক হোসেন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ প্রমুখ।

বক্তারা বলেন, ২০০৫ সালে জামাত-বিএনপি সরকারের মদদে জঙ্গী গোষ্ঠী একযোগে ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলা করে এদেশকে আফগানিস্তান বানানোর যে ষড়যন্ত্র করেছিল বর্তমান আওয়ামী সরকার ক্ষমতায় সেসব জঙ্গী গোষ্ঠীকে কঠোর হাতে দমন করার ফলে দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে বাস করছে। ভবিষ্যতেও এসব জঙ্গীগোষ্ঠীর বিরুদ্ধে সজাগ থাকার জন্য দলের সকল প্রকার নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এপেক্স ক্লাব এর উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে সুবিধা বঞ্চিত হত দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সেমাই চিনি বিতরণ

আটোয়ারীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

পীরগঞ্জে মাদক ব্যবসায়ী সহ ৫ জন গ্রেপ্তার

বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে দিনাজপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

দিনাজপুর-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহ্য হারাতে বসেছে রাণীশংকৈল গোরক্ষনাথ মন্দির !

পীরগঞ্জে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের আউটলেট শাখা উদ্বোধন

ভাষাসৈনিক ও ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি দবিরুল ইসলামের স্ত্রীর মৃত্যু !

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে-ডাঃ আমজাদ নৌকা প্রতীক পেলে এলাকার উন্নয়নে কাজ করে যাবো