Monday , 22 August 2022 | [bangla_date]

বুধবার থেকে ব্যাংকিং কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৪টা

আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে সকল সরকারি, আধাসরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যক্রম সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সপ্তাহে দুইদিন। সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমন মৌসুমে কৃষকদের সেচকাজে ১২-১৫ দিন বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। ’

এছাড়া মন্ত্রিসভার বৈঠকে মুজিবনগর বিশ্ববিদ্যালয় আইন, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় আইন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, হালকা প্রকৌশল শিল্প উন্নয়ন নীতিমালার অনুমোন দেওয়া হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

আগামী ২ দিনে বজ্রবৃষ্টি হতে পারে

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ আটোয়ারী থানা নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে- দিনাজপুর-২ (বিরল-বোচগঞ্জ) আসনে জামানত হারালেন যারা

ঠাকুরগাঁওয়ে তুচ্ছ ঘটনায় বিধবা মহিলা সহ দুই মেয়েকে মারধরের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে কম্বাইন্ড টি-২০ ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধন

কাহারোলে পাট চাষীরা পানির অভাবে পাট জাগ দিতে না পারায় বিপাকে পড়েছে

পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ডিপিএফ’র আলোচনা সভা

বোদায় জাতীয় বীমা দিবস উদযাপিত

বোদায় জাতীয় বীমা দিবস উদযাপিত

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিজয়ী হয়েছেন– সভাপতি পদে- মঞ্জু , সাধারণ সম্পাদক পদে – ইমরান।